মৌলবাদের সামনে নতি স্বীকার, “কালীপুজোর উদ্বোধন করি নি”, হুমকি খেয়ে ধর্মনিরপেক্ষতার বুলি উধাও সাকিব আল হাসানের

“পুজোর উদ্বোধন করিনি, একজন সচেতন মুসলমান হিসেবে আমি এই কাজ কখনোই করবো না, ওখানে যাওয়াটাই আমার ভুল হয়ে গিয়েছিল” এই কথাগুলোই শোনা গেল বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের (shakib Al Hasan) মুখে।

কালীপুজোর (Kali Puja) দিন কলকাতায় এসে প্রদীপ জ্বালিয়ে কালীপুজো উদ্বোধন (inauguration) করেছেন তিনি। আর তারপরেই বাংলাদেশি মৌলবাদীর ফেসবুকীয় খুনের হুমকি খান এই ক্রিকেটার। আর তারপর‌ই চাপের কাছে নতিস্বীকার করে নিলেন বাংলাদেশের এই নামী ক্রিকেটার সাকিব আল হাসান। ক্ষমা চেয়ে নিজের ইউটিউবে চ্যানেলে ভিডিও পোস্ট করে সবাইকে তাঁকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করলেন।

প্রসঙ্গত উল্লেখ যোগ্য, বৃহস্পতিবার সাকিব কলকাতায় এসেছিলেন কাঁকুড়গাছিতে তৃণমূল নেতা পরেশ পালের পুজোর উদ্বোধন করতে। আর তা দেখার পর‌ই তাঁকে হুমকির পর হুমকি দিয়েছে বাংলাদেশী মৌলবাদীরা, তাদের অভিযোগ, পুজো উদ্বোধন করে তিনি মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছেন। এমনকী সিলেটের সাহপুর তালুকদার পাড়ার মহসিন তালুকদার নামে এক বাসিন্দা ফেসবুক লাইভ করে রীতিমত দা হাতে নিয়ে তাঁকে টুকরো করে কাটার হুমকি দেয়। আর তা করার জন্য সে নাকি দরকার পড়লে সিলেট থেকে ঢাকা পর্যন্ত হেঁটে যাবে।

তবে‌ পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছালে হস্তক্ষেপ করে পুলিশ। তারা বলে, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এরপর অবশ্য ওই মহসিন আবার ফেসবুক লাইভ করে ক্ষমা প্রার্থনা করে, তবে একই সঙ্গে দাবি করে, পুজো উদ্বোধনের মত ‘পাপ’ করার জন্য সাকিবকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাপ্রার্থনা করতে হবে। এতেই শেষ নয়, সোমবার সন্ধেয় মিরপুরে শের ই বাংলা স্টেডিয়ামে প্র্যাকটিসের সময়েও সাকিবকে এক শ্রেণির সমর্থক কদর্য ভাষায় আক্রমণ করে।

এরপরই নিজের ইউটিউব চ্যানেলে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে ভিডিও পোস্ট করেছেন সাকিব।

আরও অন্যান্য খবর