সূর্যকুমার যাদব সম্প্রতি আইপিএলের আসরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত খেলেছিলেন এবং এখনও একই ফর্ম নিয়ে সৈয়দ মুস্তাক আলী টি- ২০ টুর্নামেন্ট খেলতে প্রস্তুত। সৈয়দ মুস্তাক আলী টি- ২০ টুর্নামেন্ট আগামী ২০ জানুয়ারী থেকে শুরু হবে, যা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। একটি প্রস্তুতি ম্যাচে সূর্যকুমার আরও একবার তার ব্যাটিং প্রদর্শন দেখিয়েছেন। প্রচুর চার এবং ছক্কা হাঁকিয়েছেন। সূর্যকুমার ৪৪ বলে দ্রুত ১২০ রান করেছেন এবং এই সময়ে তিনি মাস্টার ব্লাস্টার সচীন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরের এক ওভারে ২১ রান করেছেন।
আইপিএলে সূর্যকুমারের প্রদর্শন দেখে অনুভূত হয়েছিল যে অস্ট্রেলিয়া সফরের টি- ২০ দলে তিনি থাকবেন, তবে তা হয়নি এবং তা নিয়ে অনেক বিতর্কও হয়েছিল। সৈয়দ মুস্তাক আলী টি- ২০ টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে সূর্যকুমার আরও একবার ব্যাট করে দেখিয়ে দিয়েছেন তাঁর দলে সুযোগ পাওয়া উচিত ছিল। প্রস্তুতি ম্যাচটি টিম বি (অধিনায়ক সূর্যকুমার যাদব) এবং টিম ডি (অধিনায়ক যশ্বশ্রী জয়সওয়াল) এর মধ্যে খেলা হয়েছিল। সূর্যকুমার তিন নম্বরে ব্যাট করতে এসে বিরোধী দলের কোনও বোলারকে ছাড়েননি।
অর্জুনের একটি ওভারে তিনি ৬, ৪, ২, ৪, ৪, ১…এইভাবে ২১ রান করেছিলেন। বাঁহাতি পেসার অর্জুন তেন্ডুলকর এই ওভারটি বাদ দিয়ে গোটা ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। তার নির্ধারিত চার ওভারে ৩৩ রান দিয়েছেন তিনি। একটি উইকেটও নিয়েছিলেন, যদি একটি ২১ রানের ওভার সরিয়ে দেখা হয় তবে তিন ওভারে তিনি ১২ রান দিয়েছেন। সূর্যকুমারের কথা বললে তিনি এই ইনিংসে ১০ টি চার এবং ৯ টি ছক্কা মারেন। সূর্যকুমার ২৫৫.৩২ এর স্ট্রাইক রেটে রান করেছেন।





