চোট পাওয়া উমেশ যাদবের জায়গায় টেস্ট দলে খেলবেন কে, নটরাজন নাকি শার্দুল?

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের বর্ডার গাভাস্কার সিরিজের বাকি দুটি ম্যাচের জন্য টি নটরাজনকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দ্বারা এটি এখনও নিশ্চিত করা যায়নি। চোট পাওয়া উমেশ যাদবের জায়গায় দলে জায়গা পেয়েছেন নটরাজন। দ্বিতীয় টেস্ট ম্যাচের সময় চোট পেয়ে পেসার উমেশ যাদব দেশে ফিরেছেন। এর ফলে নটরাজনকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন উমেশ যাদব, মাত্র ৩.৩ ওভার বল করে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় টেস্টে এর পরে আর মাঠে নামতে পারেননি উমেশ। এই সফরে চোটের কারণে আউট হওয়া দ্বিতীয় ভারতীয় পেসার উমেশ। প্রথম ম্যাচে চোটের পরে মহম্মদ শামি দল থেকে ছিটকে গিয়েছিলেন এবং দ্বিতীয় টেস্টের পরে উমেশ সিরিজ থেকে বাইরে হলেন।

ইশান্ত শর্মা চোটের কারণে এই সফরেই আসতে পারেননি। শার্দুল ঠাকুর, নবদীপ সাইনী এবং টি নটরাজনের মধ্যে একজন উমেশ যাদবের জায়গায় সিডনি টেস্টে প্রথম একাদশে সুযোগ পাবে। শার্দুর এই দৌড়ে এগিয়ে রয়েছে। বিসিসিআইয়ের একটি সূত্রের মতে, টি নটরাজনের প্রদর্শন দেখে সকলেই উচ্ছ্বসিত, তবে আমাদের ভুলে গেলে চলবে না যে তিনি তামিলনাড়ুর হয়ে মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। শারদুল মুম্বইয়ের হয়ে একটানা ঘরোয়া ক্রিকেট খেলছেন। লাল বলের ক্রিকেটে নটরাজনের চেয়ে শার্দুল বেশি অভিজ্ঞ। শার্দুলের দুর্ভাগ্য যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে চোটের কারণে তাকে একটি ওভার বল না করেই মাঠের বাইরে যেতে হয়েছিল। তিনিই উমেশের জায়গায় প্রথম একাদশে খেলতে পারেন।

শার্দুল এখনও পর্যন্ত ৬২ টি প্রথম শ্রেণীর ম্যাচে ২০৬ উইকেট নিয়েছে। তিনি ছয়টি হাফ-সেঞ্চুরিও করেছেন। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের হয়ে খেলতে গিয়ে তিনি একজন ভাল ব্যাটসম্যান হিসাবে আত্মপ্রকাশ করেছেন। প্রধান কোচ রবি শাস্ত্রী, ভারপ্রাপ্ত অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং বোলিং কোচ ভারত অরুণ সিডনি পৌঁছানোর পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

RELATED Articles