সুন্দর বার্তা এবং ছবির মাধ্যমে অনুষ্কাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানালেন বিরাট

ভারত অধিনায়ক বিরাট কোহলি ১১ ডিসেম্বর ২০১৭ সালে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেছিলেন। দুজনেই এদিন তাদের তৃতীয় বিবাহ বার্ষিকী উদযাপন করছেন এবং দুজন দুজনকে সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভাবে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে অনুষ্কা গর্ভবতী, দুজনই জানুয়ারিতে প্রথমবারের জন্য বাবা-মা হতে চলেছেন। বিরাট কোহলি এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় বিয়ের একটি ছবি শেয়ার করে অনুষ্কার জন্য বিশেষ বার্তা লিখেছিলেন।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের বর্ডার-গাভাস্কার সিরিজ শুরু হচ্ছে আগামী ১৭ ডিসেম্বর থেকে খেলতে হবে। প্রথম টেস্ট ম্যাচ খেলার পরে বিরাট দেশে ফিরে আসবেন। বিয়ের একটি ছবি শেয়ার করে বিরাট লিখেছেন, “তিন বছর এবং আজীবন একসাথে…।” এই দুজনের ২০১৩ সালে আলাপ হয়েছিল এবং তার পরে খুব ভাল বন্ধু হয়ে ওঠে দুজনে।

বিরাট এবং অনুষ্কা ছয় বছর ডেটিংয়ের পরে বিয়ে করেছিলেন এবং এখন বাবা হিসাবে, বিরাট তার জীবনের একটি নতুন ইনিংস শুরু করতে চলেছেন। বিরাট-অনুষ্কা বর্তমানে নেটিজেনদের কাছে সবচেয়ে প্রিয় সেলিব্রিটি দম্পতিও। একে অপরকে সমর্থন করার ক্ষেত্রে উভয়ই উদাহরণ স্থাপন করেছেন। বিরাট নিজেই বহুবার বলেছিলেন যে, অনুষ্কা জীবনে আসার পরে তিনি আরও ভাল মানুষ হয়ে উঠেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

আরও অন্যান্য খবর