ফের ফুটবল বিশ্বে করোনার হানা, আক্রান্ত ব্রাজিলিয়ান তারকা নেইমার

গোটা বিশ্বের সঙ্গে সঙ্গে করোনা তার থাবা বসিয়েছে ফুটবল জগতেও। এবার করোনায় আক্রান্ত প্যারিস সেইন্ট জার্মেইন ক্লাবের তারকা তিন ফুটবলার। তবে খেলোয়াড়দের নাম প্রকাশ না করা হলেও মনে করা হচ্ছে করোনা আক্রান্ত পিএসজি ও ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার।

বুধবার পিএসজি নিজেদের টুইটার হ্যান্ডেলে এই খবরটি জানায়। জানা গিয়েছে, নেইমারের সঙ্গে সঙ্গে আক্রান্ত আর্জেন্টিনার দুই তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেডেস। পিএসজি খেলোয়াড়দের অতিরিক্ত ছুটি দিয়েছিল, সেই ছুটিতে নেইমার সহ তিন খেলোয়াড় ইবিজা দ্বীপে গিয়েছিলেন।

আর সেখানেই তারা করোনা আক্রান্ত হন বলে মনে করা হয়। ফুটবল বিশ্বে করোনার হানা এই প্রথমবার নয়, এর আগে বার্সেলোনা ক্লাব সহ আরও অন্যান্য দলের ফুটবলাররাও করোনা আক্রান্ত হয়েছেন।

আরও অন্যান্য খবর