কোরোনার প্রভাব থেকে মানুষকে দূরে রাখতে দরকার সতর্কতা। আর সতর্কিকরণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বার বার সাবান দিয়ে হাত পরিষ্কার রাখা। আর এই জন্য দরকার আলকোহলযুক্ত হ্যান্ড সানিটাইজার। এই অবস্থায় ম্যানুয়াল স্যানিটাইজার কিনতে দোকানে লম্বা লাইন লাগিয়েছে। এমন অবস্থায় দোকানিরাও বাড়িয়ে দিয়েছেন স্যানিটাইজারের দাম। এই নিয়ে সারা দেশ জুড়েই তৈরি হয়েছে বিশৃঙ্খলা। এমন অবস্থায় হস্তক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। প্যানিকে স্যানিটাইজার কেনা এবং বাড়তি দাম দামি করার উপর লাগাম টানতে কেন্দ্রের তরফে বেঁধে দেওয়া হল স্যানিটাইজারের দাম।
কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী রাম বিলাস পাসওয়ান ট্যুইট করে জানালেন, ২০০ মিলি ওজনের স্যানিটাইজারের বোতলের দাম ১০০ টাকার বেশি কোথাও বিক্রি করা যাবে না। সেই সঙ্গে একটি মাস্কের দাম ১০ টাকার বেশি নেওয়া যাবে না। হিমালয়া ড্রাগ কোম্পানি জানিয়েছে তারা PureHands Hand Sanitizer-এর দাম বাড়ায়নি। থার্ড পার্টি সেলাররা বেআইনিভাবে দাম বাড়াচ্ছে। তাদের সাথে কোম্পানির কোনো যোগাযোগ নেই।





