সাম্প্রতিক অতীতে তাঁর কোনও বিদেশযাত্রারইতিহাস নেই। এমনই এক চল্লিশোর্ধ মহিলার শরীরে নোভেল করোনাভাইরাস ধরা পড়ল। ঘটনাটি পুণের। জানা গিয়েছে চলতি মাসের শুরুতে মুম্বইয়ে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকেই কোনও ভাবে তিনি সংক্রমিত হন কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। গত ১৬ মার্চ থেকে পুণের ভারতী হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন ওই মহিলা। তিনি সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করেন চিকিৎসকরা।সেই মতো ইনস্টিটিউট অব ভাইরোলজিতে তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ফলাফল হাতে আসতেই ওই মহিলার শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে।
ভারতী হাসপাতালের এক আধিকারিক জানান, ইদানীং কালে বিদেশ যাননি ওই মহিলা। গত ৩ মার্চ নবি মুম্বইয়ে একটি বিয়েবাড়িতে যোগ দেন। এ নিয়ে পুণের জেলাশাসক নওয়াল কিশোর রাম বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখছি আমরা। ওঁর শরীরে কোভিড-২৯ ধরা পড়েছে যদিও, কিন্তু ওঁর বিদেশ যাওয়ার কোনও রেকর্ড নেই। হতে পারে বিদেশফেরত কারও সংস্পর্শে এসেছিলেন উনি।’’
এদিকে, বিয়েবাড়ি যেতে পুণে থেকে একটি ট্যাক্সি ভাড়া করেছিলেন ওই মহিলা। ওই ট্যাক্সিটিরও খোঁজ চলানো হচ্ছে বলে জানা গিয়েছে। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন নওয়াল কিশোর রাম। ভারতে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৬-তে। তার মধ্যে মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ তে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!