৩০০ বছর পর বিরল যোগ মহাশিবরাত্রিতে, অপার সাফল্য আসছে ৩ রাশির জীবনে, আর্থিক উন্নতি হবে চড়চড়িয়ে

সনাতন ধর্মে মহাশিবরাত্রি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। হিন্দু ক্যালেন্ডার মতে, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মহাশিবরাত্রি উপবাস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মহাশিবরাত্রির দিন প্রায় ৩০০ বছর পরে বিরলতম যোগ তৈরি হচ্ছে। এর ফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হবে। শিবের বিশেষ আশীর্বাদে অফুরন্ত লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এদিন মকর রাশিতে মঙ্গল ও চন্দ্রের মিলন চলেছে। আবার কুম্ভ রাশিতে শুক্র, শনি ও সূর্যের মিলনের কারণে ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, মহাশিবরাত্রির দিন ভোর ৪টে ৫৫মিনিট থেকে গোটা দিনই বজায় থাকবে শিব যোগ। আবার এই সময় সকাল ৬টা ৪৫মিনিট থেকে শুরু হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগও। বহু বছর পর মহাশিবরাত্রির দিন এমন অত্যন্ত উল্লেখযোগ্য ও অলৌকিক ঘটনা ঘটছে।

কোন কোন রাশি উপকৃত হবে এই যোগের ফলে, দেখে নেওয়া যাক-  

মিথুন রাশি

মহাদেবের বিশেষ আশীর্বাদ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। পেশাগত জীবনে উন্নতির সম্ভাবনা প্রবল। ব্যবসায় নতুন চুক্তির জন্য ভবিষ্যতে দারুণ লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। সম্পর্কের ক্ষেত্রেও অনেক সুবিধা পাবেন এরা। শিবের কৃপায় দীর্ঘদিনের পড়ে থাকা কাজ আবার শুরু হবে।

মেষ রাশি

মহাশিবরাত্রির দিন মহাদেবের অপার আশীর্বাদ লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক উন্নতি প্রবল এদের। পূর্ণ হবে সমস্ত ইচ্ছাও। কর্মজীবনে অগ্রগতির পাশাপাশি পদোন্নতিও হবে এই রাশির জাতক-জাতিকাদের। কেরিয়ারের সব সমস্যার অবসান হবে এদের। ব্যবসায় ভালো সুযোগ পাবেন। আয়ের নতুন উৎস খুলবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য।

সিংহ রাশি

মহাশিবরাত্রিতে বিশেষ যোগের ফলে প্রচুর সুবিধা পেতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারাও। অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন এরা। আর্থিক অবস্থার উন্নতি হবে। ঋণ থেকে মুক্তি পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় ব্যাঙ্ক ব্যালেন্সও বৃদ্ধি হবে। সম্পর্কের ক্ষেত্রেও জনপ্রিয়তা লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles