তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছে যে এবারের লোকসভা নির্বাচনে তমলুক থেকে প্রার্থী হতে চলেছেন তিনি। সেই তমলুকের আসনে তৃণমূলের টিকিটে লড়ছেন দেবাংশু ভট্টাচার্য। কিন্তু এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ভয় পাচ্ছেন নাকি তৃণমূল নেতা? উঠছে প্রশ্ন।
কী বলেছেন তৃণমূল নেতা?
আজ, রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটে না লড়ার অনুরোধ জানান কুণাল ঘোষ। কুণাল লেখেন, “পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না। তমলুকে তৃণমূল জিতবে। দুমাস পর আপনার সব সম্মান নষ্ট হবে”।
তিনি আরও লেখেন, “যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন”।
https://twitter.com/KunalGhoshAgain/status/1769237982433988775?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1769237982433988775%7Ctwgr%5E414353300743983eb1bb6f4c38155eb52dcf69ce%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fkunal-ghosh-requests-abhijit-ganguly-not-to-fight-it-vote%2F
প্রসঙ্গত, শুধুমাত্র এক্স হ্যান্ডেলেই নয়, গতকাল, শনিবার তমলুকের সভায় গিয়েও এমনই অনুরোধ করেছিলেন কুণাল। সেই সভা থেকেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেছিলেন, ““ভোট গণনার পর তো আপনি হেরে যাবেন। তাই আপনাকে অনুরোধ, এখনও সময় আছে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিন যে, আপনি ভোটে দাঁড়াবেন না”।
কুণালের কথায়, “আসলে যার হাত ধরে আপনি বিজেপিতে এসেছেন, সেই শুভেন্দু অধিকারী আপনাকে ভোটে জিততে দেবে না। কারণ, তমলুক আসনটি ব্লক করতে আপনাকে সামনে রেখে এগোচ্ছে শুভেন্দু। আপনি কেন, বিজেপিতে অন্য কোনও নেতাকে প্রতিষ্ঠিত হতে দেবে না কাঁথির অধিকারী বাড়ির ওই কুলাঙ্গার। ও নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না”।
উল্লেখ্য, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে নানান কটাক্ষ বাণে বিঁধেছে তৃণমূল। তাঁর প্রভাবকে সহজে অস্বীকার করতে পারবে না কেউই। গুঞ্জন তিনি হয়ত তমলুক কেন্দ্র থেকে লড়তে পারেন। এমন যদি হয়, তাহলে ইয়তার প্রতিপক্ষ হবে দেবাংশু ভট্টাচার্য। অভিজিতের বিরুদ্ধে কী লড়তে ভয় পাচ্ছে তৃণমূল? উঠছে এমনই প্রশ্ন।






