থ্রিলার ছবিতেও এবার ত্রিকোণ প্রেমের গল্প? সোহম-পরীমণির সঙ্গেই এবার পর্দায় আসছেন মধুমিতা

ওপার বাংলার দর্শকদের মন জয় করে এসেছেন আগেই‌। এবার এপার বাংলার ছবিতে পরীমনি (Parimani)। টলিউডের পরীমনির কাজের খবর প্রকাশ্যে এসেছে আগেই। ঢালিউডের পর টলিউডে কাজ করতে চলেছেন তিনি। জানা গিয়েছিল এই ছবিতে পরিমনির (Parimani) বিপরীতে থাকবেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী । এবার জানা গেল তাঁর সঙ্গে সেই ছবিতে থাকবেন অভিনেত্রী মধুমিতা সরকারও। এই ছবিটির পরিচালনা করবেন দেবরাজ সিনহা।

দেবরাজ সিনহার ছবির হাত ধরে টলিউডে পা রাখছেন পরীমনি। এটাই এই বাংলায় তাঁর প্রথম ছবি। টলিউডে এটা তাঁর প্রথম কাজ হলেও, এখানে আগে থেকেই পরিচিত পরীমনি। তার বহু সিনেমা সহ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খোঁজ খবর রাখে এপার বাংলার মানুষ। এই ছবিতে‌ পরীমনির বিপরীতে অভিনয় করবেন সোহম চক্রবর্তী। এটি একটি থ্রিলার ছবি হতে চলেছে।২৬ শে মার্চ কলকাতার লোকেশনে শুরু হবে শুটিং। তাই ফের কলকাতায় দেখা যাবে পরীমণিকে।

তবে দেবরাজ সিনহার এই ছবিটি এমন ছবি যেখানে দুই দেশের অভিনেতা, অভিনেত্রীরা রয়েছেন। এর আগেও বাংলাদেশের একটি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে এসেছেন এপার বাংলার ইধিকা পাল। এরপর আসছে তুফান সেখানে এসভিএফের প্রযোজনায়, দুই বাংলার উদ্যোগে মুক্তি পাবে এই ছবি। এখানে বাংলাদেশের বিখ্যাত নায়ক শাকিব খানের বিপরীতে থাকবেন মিমি চক্রবর্তী।

বহুদিন আগে থেকে টলিউডের কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিল পরীমণি। এবার সেই সুযোগ এলো পরীমনির হাতে। টলিউডের পরীমণির এই প্রথম কাজ। এই ছবির চিত্রনাট্য পরিমনির পছন্দ হওয়ায় তিনি রাজি হন ফেলুবকশি সিনেমায় ওই চরিত্রে অভিনয় করতে। এর আগে ঢাকা-কলকাতা যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন। এই প্রথম বার কলকাতার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন নায়িকা।

অভিনেত্রী জানান, “এটি থ্রিলারধর্মী ছবি। পরীমণির চরিত্রের নাম লাবণ্য। তবে ছবির কাহিনী প্রসঙ্গে বেশি কিছু বলেননি।” গত বছর আনন্দবাজার অনলাইন তাঁকে বছরের বেস্ট অনুষ্ঠানে পুরস্কৃত করে। সেই পুরস্কার নিতে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। তখনই এই ছবির কাজের ব্যাপারে আলোচনা হয়েছে।

আরও অন্যান্য খবর