নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে গত দু’বছর ধরে রাজ্যে চলছে নানান বিতর্ক। এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ শিক্ষা দফতরের একাধিক আধিকারিক। এবার এই মামলায় রাজ্যের মুখ্যসচিবকে নোটিশ পাঠাল কলকাতা হাইকোর্ট।
কেন এই নোটিশ?
জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃতদের বিচার প্রক্রিয়া এখনও শুরু করা সম্ভব হয়নি। ধৃতদের জামিন মামলায় এবার সেই কারণে মুখ্যসচিবকে তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃতরা জামিন চাইলে সেই নিয়ে কোনও বিচার প্রক্রিয়া চালু করা যাচ্ছে না বলেই এই নোটিশ মুখ্যসচিবকে।
জানা গিয়েছে, কোনও সরকারি আধিকারিক বা সরকারি মন্ত্রীর বিরুদ্ধে কোনও বিচার প্রক্রিয়া শুরুর আগে রাজ্যের অনুমোদনের প্রয়োজন হয়। সেই অনুমোদন আসে রাজ্যের মুখ্যসচিবের তরফে। কিন্তু সিবিআইয়ের দাবী, ২০২২ সালে রাজ্যকে সেই অনুমোদনের জন্য আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত সেই অনুমোদন মেলেনি।
রাজ্যের সেই অনুমোদন না মিললে নিয়োগ শুরু হবে না বিচার প্রক্রিয়া। সেই অনুমোদনে কেন এমন দেরি? কতদিনের মধ্যে সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব, তা জানাতে এবার মুখ্যসচিবকে নোটিশ দিল হাইকোর্ট। আগামী ৩ এপ্রিলের মধ্যে সেই রিপোর্ট তলব করেছে আদালত।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার