Rudranil Ghosh: ‘শাসকদলকে নিয়ে মন্তব্য করি বলে আমার স্ট্রাগল পার্টনার তৃণমূল বিধায়ক রাজ আমাকে কাজে নিতে পারে না’, অকপটে রুদ্রনীল

রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) আর দেখা যায় না ইন্ডাস্ট্রিতে। তিনি এখন রাজনীতির ময়দানেই ব্যস্ত। দলবদলের তকমা তার গায়েও লাগে। চিরকালই স্পষ্ট বক্তা তিনি। রাজনৈতিক মন্তব্য থেকে শুরু করে ব্যক্তিগত মন্তব্য কাউকেই ছাড় দেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মুখ খুললেন তার সাথে হওয়া রাজনীতি নিয়ে। কেন ইন্ড্রাস্ট্রিতে দেখা যায় না তাকে বললেন সেটাও। এখনকার সমাজে একে অপরের দিকে কাঁদা ছোড়া একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোনো ঘটনাতে কটাক্ষের বানভাসি হয়ে যায় এক এক সময়।

কেন আর টেলিভিশনের পর্দায় দেখা যায় না রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) , সাক্ষাৎকারে তিনি জানান, “আমাদের কালচারাল ফিল্ড এডুকেশন ফিল্ড আমাদের স্টেট গভমেন্ট কন্ট্রোল করে তো কোন হলে সিনেমার চলবে কি চলবে না সেটা সম্পূর্ণ তার ওপর নির্ভর করছে। এখন বেশ কয়েক বছর ধরে ফ্রেন্ড হয়েছে একে নিলে আপনার সিনেমা চালাবো না। তাই প্রযোজক পরিচালকেরা আমাকে নিতে ভয় পেতেন।”

অনেকেই মনে করেন শিল্পীদের রাজনীতিতে আসার কি দরকার। এ প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বলেন, “তারা মনে হয় এ রাজ্যের ইতিহাসটা ভুলে গেছে। সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অনিল চ্যাটার্জী, বিপ্লব চট্টোপাধ্যায়, অনুপ কুমার এটা প্রত্যেকেই আগে যে সরকারি দল ছিল সে দলের প্রার্থী ছিলেন। তারা প্রচার করতেন সেটা কোথাও কি একটা তাদের এথিক্স ছিল।”

বাংলা শাসক দল নিয়ে কথা বলতে গিয়ে রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বলেছেন, “বাংলাতে বহু রাজনৈতিক দল আসে চলে যায় তবে বাংলাকে এইভাবে কেউ তুলে ধরেনি যেটা একটা চোরের রাজ্য যেটা এই শাসকদলের সময়েই হয়েছে। রাজনৈতিক বিরোধিতার বাইরে থেকে আমি এই কথাটাই বলতে পারি যে দূর হয়ে যাক এ সমস্ত জিনিস পশ্চিমবঙ্গ থেকে। মা বোনেদের যেন অধিকারের জন্য রাস্তায় নামতে না হয়। আমাদের বাড়িতে অফিসে সব জায়গায় কোথাও এক দুটো করে খারাপ লোক থাকে এই মানুষগুলোই রাজনীতি করতে যায় এবার একটা দলে দু একজন খারাপ লোক থাকতেই পারে। কিন্তু শুধুমাত্র ধরনের লোকজনদের নিয়েই একটা দল এখন গর্ব হিসেবে তুলে ধরে তখন তা বঞ্চিতদের পাশে দাঁড়ায় না। এক সময় আমরাও এদের সাথে ছিলাম কিন্তু যখন ভুলটাকে ভুল বলতে শুরু করলাম তখন আমাদের এই দমন করতে উঠল শাসক দল। গত ক বছর ধরে আমার জীবিকা বন্ধ করে দেওয়া হয়েছে। “

রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) আরও বলেছেন, “এক সময় না খেতে পেয়ে এক থালাতে ভাত খেতাম, একসাথে আমাদের স্ট্রাগেল লাইফ। রাজ চক্রবর্তী আর আমার ব্যক্তিগত সম্পর্ক চিরকাল ভালো। এখন শাসক দলের এমএলএ। সে আমাকে অনেকবার আকার ইঙ্গিতে বলেছে কি দরকার এত মন্তব্য করার। এমনকি রাজ চক্রবর্তী এও জানিয়েছেন রুদ্রনীল ঘোষের রাজনৈতিক মন্তব্য নিয়ে সমস্যায় পড়তে হয়েছে তাকে। নিজের পরিচালিত ছবিতে অভিনয়ের জন্য কাস্ট করতে পারছেন না রুদ্রনীলকে”।

সাক্ষাৎকারে নিজের বিয়ের প্রসঙ্গেও কথা বলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। তিনি বলেন, “টলিউড এ তোমার প্রচুর লোকের বিয়ে খাও কিন্তু আমি চাই না আমরা একটা লোকের দুবার তিনবার বিয়ে খাও।”

RELATED Articles