আর্থিক তছরুপের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছে ইডি। এর আগে তাঁকে তলবও করেছে ইডি। কিন্তু তিনি হাজিরা দেন নি। তবে এবার ইডি মামলা দায়ের করতেই এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র (Mahua Moitra)। এর ফলে তাঁকে নিয়ে নতুন করে তৈরি হল জল্পনা।
এর আগে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার মামলায় মহুয়া মৈত্রকে (Mahua Moitra) তলব করেছিল ইডি। কিন্তু ভোটে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেন নি। এরপরও তাঁকে তলব করা হয়। কিছু নথি পেশ করতে বলা হয়েছিল। কিন্তু তাও সেই নোটিশে সাড়া দেন নি তৃণমূল নেত্রী। এর ফলে তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে ইডি।
ইডির এই মামলা দায়ের করার পরই সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর সেই পোস্টের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “বিজেপির দরজা খোলা, চলে এসো না হলে এবার, তিহার”! নিজের এই পোস্টের সঙ্গে একটি সংবাদের শিরোনামের ছবিও দিয়েছেন মহুয়া। তাতে নানান দুর্নীতি মামলায় বিরোধী নেতাদের বিরুদ্ধে অভিযোগ ও পরবর্তীতে তাদের দলবদলের বিষয়ে তথ্য দেওয়া রয়েছে।
https://twitter.com/MahuaMoitra/status/1775361640277664135?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1775361640277664135%7Ctwgr%5Ea6bafd30f12f45a4129021b0a3d6f955105e1b1e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fkhule-hai-bjp-ke-dwaar-mahua-maitra-taunts-safron-party%2F
মহুয়ার (Mahua Moitra) দাবী, নানান বিরোধী নেতানেত্রীদের বিরুদ্ধে বিজেপি ষড়যন্ত্র করছে। এই ভাবে কেন্দ্রীয় এজেন্সির মামলার ভয় দেখিয়ে বিরোধীদের নিজেদের দলে যোগদান করাচ্ছে গেরুয়া শিবির। মামলায় জড়িত যে বিজেপিতে যোগ দিচ্ছে, তাঁর বিরুদ্ধেই মামলার গতি শ্লথ হয়ে যাচ্ছে বলে দাবী তৃণমূল নেত্রীর। আর কেউ যদি বিজেপিতে যোগ দেওয়ার শর্ত না মানে, তাহলে তাঁর ঠিকানা হচ্ছে তিহাড় জেল, নিজের পোস্টের মাধ্যমে এমনটাই ইঙ্গিত করতে চাইলেন মহুয়া মৈত্র।
প্রসঙ্গত, গত সপ্তাহেই মহুয়া মৈত্রের (Mahua Moitra) বাড়ি তল্লাশিতে গিয়েছিল সিবিআই। এই নিয়ে সরব হয়ে কৃষ্ণনগরের সভা থেকে মহুয়াকে পাশে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “লোকসভায় মহুয়া জোরে জোরে কথা বলত। বিজেপির বিরুদ্ধে সরব হত বলে মহুয়াকে টার্গেট করেছে। ভোটে দাঁড়ানোর পর ওর বাবা-মাকেও ছাড়ছে না”।






