সকাল থেকে এই ঝলমলে আকাশ। সপ্তাহান্তেও নেই বৃষ্টির (rain) পূর্বাভাস। বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়ার মত এলাকায় চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রা। চড়া গরমে ও খুশির খবর রবিবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা।
কলকাতার পরিস্থিতি অস্বস্তিকর নাজেহাল কলকাতাবাসী। বাতাসে আদ্রতার পরিমাণ বাড়তেই অস্বস্তি বাড়তে শুরু করেছে কলকাতাবাসীর জীবনে। কলকাতায় এখনই তাপপ্রবাহের কোন সম্ভাবনা তৈরি হয়নি। তবে জারি থাকবে অস্বস্তিকর পরিবেশ। তবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে কলকাতাবাসী। শনি থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (rain) সঙ্গে ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিতে কমতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।
আজ ৪০ ডিগ্রি ছোঁবে তাপমাত্রা। বীরভূম, পুরুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুই মেদিনীপুর, দুই বর্ধমান,শান্তিনিকেতন, আসানসোল, ঝাড়গ্রাম এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর দক্ষিণ ২৪ পরগনায় তাপমাত্রা টা এক ডিগ্রি বেশি ৩৯ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে সেখানকার তাপমাত্রা।
আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী ৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলা গুলিতে মূলত শুকনোই থাকবে। ৪২ ডিগ্রিতে পৌঁছাতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা। আগামী দু-তিন দিন স্বাভাবিকের থেকে চার-পাঁচ ডিগ্রি বেশি থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সর্তকতা দিয়েছে আবহাওয়া দফতর। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলবে উচ্চপ্রকারের। আবহাওয়া দফতরের সতর্কতায় বলা হয়েছে, দরকার ছাড়া দুপুরের সময় বাড়ির বাইরে না বেরোনোর জন্য। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ঝড়ের সাথে হালকা বৃষ্টির (rain) পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির (rain) সম্ভাবনা জারি রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে উত্তরবঙ্গে। সাথে বলতে পারে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার বেশ কিছু অংশে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার