গরমের দিনে বাচ্চাদের মিড ডে মিলের মেনুতে টক ডাল, তেতো! সবজির জোগান দিচ্ছে স্কুলেরই গাছের আম, উচ্ছে, রসনা তৃপ্তি পড়ুয়াদের

Mid Day Meal: স্কুলে রোজ রান্না হয় মিড ডে মিলের। স্কুলের গাছের আম দিয়ে এই হচ্ছে টক ডাল রান্না। স্কুলের গাছই যে এত কাজে লেগে যাবে, তা কে জানত। নারায়ণদাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছেন, স্কুলের গাছের কাঁচা আম দিয়েই রান্না হচ্ছে মিড ডে মিলের (Mid Day Meal) ডাল। প্রায় রোজ দিনে ডাল থাকে মিড ডে মিলের মেনুতে। এই গরমে সেই ডাল যদি হয় টক ডাল তাহলে আর পড়ুয়াদের দেখে কে। টক ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে তৃপ্তির খাবার খাচ্ছে পড়ুয়ারা।

স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়ার কথায়, “এই গরমে মিড-ডে মিলে যতটা সম্ভব সহজপাচ্য খাবার দেওয়ার কথাই ভাবা হয়েছে। হাঁসফাঁস করা গরমে অনেক পড়ুয়াই খেতে চাইছে না। এ বার স্কুলের আম গাছে প্রচুর আম হয়েছে। তাই পড়ুয়াদের জন্য সেই আম দিয়েই আমডাল করা হয়েছে।” ওই স্কুলের পড়ুয়াদের কথায়, অন্য ডালের থেকে আমডাল খেতে বেশি ভাল লাগে। তাই স্কুলের মিড-ডে মিলের (Mid Day Meal) এই খাবার, পছন্দের তালিকায় রয়েছে তাদের।

আবার সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা সর্বাণী সেন জানিয়েছেন, মিড-ডে মিলে কাজে লেগেছে স্কুলের বাগানের ফলন। স্কুলের গাছের পাতিলেবু থেকে উচ্ছে, বেদানা সব দিয়েই হচ্ছে পড়ুয়াদের খাবারের ব্যবস্থা। সর্বাণী বলেন, “ডালে পাতিলেবু দিয়ে খেলে গরমে ভাল লাগে। আমাদের স্কুলে বেদানা গাছেও ভাল ফলন হয়েছে এ বার। তাই মিড-ডে মিলে (Mid Day Meal) বেদানার চাটনি করার পরিকল্পনা আছে। বাগানের উচ্ছে দিয়ে করা হবে তেতোর ডাল।” তিনি আরও জানাচ্ছেন, “শিক্ষা দফতর থেকে সাপ্তাহিক মিড-ডে মিলের মেনু ঠিক করা থাকে। তবে প্রবল গরমে যতটা সম্ভব হালকা খাবার দেওয়ার চেষ্টাই করা হচ্ছে পড়ুয়াদের জন্য।”

শহরের অনেক স্কুলে এই এখনো রান্নাঘর নেই। সেসব ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠী শিক্ষা দপ্তরের নির্দেশমতো মিড ডে মিলের (Mid Day Meal) খাবার তৈরি করে দেয়। সে খাবার একসাথে একাধিক স্কুলে পাঠানো হয়। এরকম ভাবেই মিড ডে মিলের খাবার সরবরাহ হয় মিত্র ইনস্টিটিউশন, যোধপুর পার্ক বয়েজ স্কুলে। এসব ক্ষেত্রে প্রধান শিক্ষকরা নিজেই স্বনির্ভর গোষ্ঠীর কর্মীদের বলেছেন, যতটা সম্ভব তেল মশলা কম দিয়ে মিড ডে মিলের রান্না করতে। আমি বা উচ্ছে দিয়ে ডাল করতে। স্বাভাবিকভাবেই মিড ডে মিলের রান্নায় একদিন খিচুড়ি থাকে। তবে এই গরমে খিচুড়ি এড়িয়ে অন্য সহজ পাত্র রান্নার কথা স্বনির্ভর গোষ্ঠীকে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষকেরা।

জনস্বাস্থ্য বিষয়ক চিকিৎসক অনির্বাণ দলুই বলছেন, “আমডাল সহজপাচ্য খাবার হলেও কাঁচা আম ডালে দিয়ে রান্না করলে আমের মধ্যে থাকা ভিটামিন সি-র গুণাগুণ নষ্ট হয়ে যায়। কাঁচা খাওয়া অথবা ভাত-ডালের মধ্যে লেবুর রস দিয়ে খেলে তাতে ভিটামিন সি-র গুণাগুণ বজায় থাকে। তবে এই গরমে দেখতে হবে যেন রান্না নষ্ট না হয়ে যায়। মিড-ডে মিল (Mid Day Meal) রান্না করে তা যতটা তাড়াতাড়ি সম্ভব গরম গরম পরিবেশন করতে হবে। খাবার হতে হবে সহজপাচ্য। খিচুড়ি খেলেও তাতে বেশি মশলা দিলে চলবে না। কম তেল-মশলার খিচুড়ি চলতে পারে।”

আরও অন্যান্য খবর