‘পর্দায় আমাকে আর ভালো লাগবে না, অভিনেত্রী মানেই হতে হবে স্লিম সুন্দরী’, অভিনয়ের সুযোগ না পাওয়ায় হতাশ অনামিকা

একসময় যাকে টেলিভিশনের পর্দায় দেখার জন্য উৎসুক থাকত তার অসংখ্য দর্শকেরা, আর তার কেরিয়ার শেষের দিকে। নিঃস্ব হয়ে যাচ্ছেন তিনি। শেষ হয়ে যাচ্ছে তা সমস্ত সেভিংস। পছন্দের দরকারের জিনিসটা আবার চিনতে পারছেন না টেলি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakroborty)। ২০১৪ সালে রাজযোটক ধারাবাহিকে নায়িকা চরিত্রে তিনি ডেবিউ করেন। তারপর তাকে আর মুখ ফিরে তাকাতে হয়নি। একে একে বহু ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। মূল চরিত্র না হলেও অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রে তাকে দেখা গেছে। 

এখানে আকাশ নীল ধারাবাহিকে হিয়া চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় শীর্ষে উঠেছেন কিন্তু সেটাই ছিল শেষবার। তারপর আর উল্লেখযোগ্য চরিত্র দেখা যায়নি তাকে। কমে যায় তার দর্শকদের উন্মাদনাও। কিন্তু মূল চরিত্র করার পরেই কেন হারিয়ে গেলেন অনামিকা চক্রবর্তী (Anamika Chakroborty)। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনামিকা মন খুলে কথা বলেছেন।‌ 

অভিনেত্রী (Anamika Chakroborty) জানিয়েছেন, “আমাকে এখন সমস্ত কাজ থেকে প্রত্যাখ্যান করা হচ্ছে”। তিনি এও বলেন, “এর কারণ হিসেবে দেখানো হচ্ছে আমি নাকি মোটা হয়ে গেছি। পর্দায় আমাকে আর ভালো লাগবে না। অভিনেত্রী মানেই হতে হবে স্লিম, সুন্দরী, এটাই সবাই চায়।” তবে সাক্ষাৎকারে তিনি তার আর্থিক অবস্থা নিয়ে অকপট কথা বলেছেন।

অভিনেত্রীর (Anamika Chakroborty) কথায়, “সবাই জানে আমাদের পেশার নির্দিষ্ট কোন আয় থাকে না। যখন কাজ থাকে না আমাদের চলতে হয় একেবারে সেভিংস এর উপরে। কিন্তু কতদিন চলবে। আমি নিজের জীবন থেকে সখ সাধ সব বাদ দিয়ে দিয়েছি। কিন্তু যেগুলো প্রয়োজন সেগুলো কিনতে পারছি না। এখন ভীষণ আফসোস হয় কেন পড়াশোনাটা শেষ করিনি। আমি সবাইকে বলি যেন ক্লাস টুয়েলভ অব্দি পড়াশোনাটা চালিয়ে যায়। যতই মেধাবী হোন না কেন এই কাজটা ভীষণ জরুরি।”

প্রসঙ্গত, ২০২৩ সালে বিয়ে করেছেন অনামিকা চক্রবর্তী (Anamika chakroborty) ও উদয় প্রতাপ সিংহ। তবে বিয়ের পরে তার ক্যারিয়ারে ভালো কাজ আর আসেনি। অথচ ভালো কাজ করতে চান অনামিকা। সেই কথাই তিনি বারে বারে ব্যক্ত করেছেন। 

আরও অন্যান্য খবর