বাদাম কাকু অতীত! এবার প্রধানমন্ত্রীকে নিয়ে গান বেঁধে ভাইরাল টোটো কাকু, বিজেপির প্রচারে বাজছে এই গান

Toto driver song for Modi:  কাঁচা বাদাম গান গেয়ে দর্শকদের সামনে এসেছিলেন বাদাম কাকু। সোশ্যাল মিডিয়ায় তার গান প্রকাশ্য মাত্রই ভাইরাল হয়ে যায়। গ্রামে গঞ্জের অনেকেই তার গানে মুগ্ধ ছিল। শুধু রাস্তায় রাস্তায় বাদাম বিক্রি জন্য নয় তিনি গান গেয়েছেন স্টুডিওতে ও। গান গেয়ে হঠাৎ বিখ্যাত হয়ে যান ভুবন বাদ্যকর। এবার বাদাম কাকুর পরে এল টোটো কাকু। এমন গান বেঁধেছেন, সেই গানে হিট হয়ে গেলেন টোটো কাকু (Toto driver song for Modi)। ‌ইতিমধ্যে এই সোশ্যাল মিডিয়ার ভাইরাল এই টোটো কাকু। ‌

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে গান বেঁধেছেন এই টোটো কাকু (Toto driver song for Modi)। সেই গান এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। টোটো চালকের প্রধানমন্ত্রী কে নিয়ে গাওয়া এই গান ব্যবহার হচ্ছে বিজেপির লোকসভা নির্বাচনের প্রচারেও। এমনকি গান গাইলেন টোটো চালক? এমনকি গান বেঁধেছেন তিনি? নাকি শুধুমাত্র বিখ্যাত হওয়ার তাড়নাতেই প্রধানমন্ত্রী কে নিয়ে গান বেঁধে বসে ছিলেন (Toto driver song for Modi)? প্রশ্নের জবাব পাওয়া যায়নি। ‌

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলো নিয়ে গান কান বেঁধেছেন টোটো কাকু (Toto driver song for Modi)। এই টোটো চালকের নাম আশীষ কুমার দাস। ‌ লোকসভা নির্বাচনে ভোট প্রচারে মালদাহে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহে প্রধানমন্ত্রীর সফর ঘিরে এই নিজে গান বানালেন মালদাহের টোটো চালক (Toto driver song for Modi)

মালদহের গাজোলের টোটো চালক আশিস কুমার দাস আশা করে আছেন, প্রধানমন্ত্রীর জনসভায় নিজের গলায় এই গান তিনি গাইবেন (Toto driver song for Modi)। প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এই গান শোনাবেন তিনি। প্রধানমন্ত্রী কে গান শোনানোর ইচ্ছা কতটা পূরণ হবে তা জানা নেই। তবে আশা করে রয়েছেন। প্রধানমন্ত্রীকে নিয়ে গান বেঁধে রাতারাতি বিখ্যাত হয়ে গেছেন টোটো চালক আশিস কুমার দাস (Toto driver song for Modi)। ‌

টোটো চালক আশিস কুমার দাস (Toto driver song for Modi) বলেছেন, “আমার ইচ্ছে, প্রধানমন্ত্রীর সভায় গিয়ে এই গান গাওয়ার। মালদহ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও প্রধানমন্ত্রীকে নিয়েই এই গান লিখেছি আমি।”

মালদহের গাজোলের তারাতলার বাসিন্দা আশিষ কুমার দাস। পেশায় তিনি টোটো চালক। তার নেশা গান গাওয়া। নিজেই গান লিখে গান গাইতে পছন্দ করেন টোটো কাকু। টোটো চালানোর সময় পকেটে কাগজ পেন নিয়ে ঘোরেন তিনি। সময় পেলেই লিখে ফেলেন গানের লাইন। গত কয়েকদিন ধরে তিনি নিজের প্রচেষ্টায় দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে গান বেঁধেছেন। বহু বছর ধরে সংগীত জগতের সাথে তার যোগাযোগ রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে গান করতেও দেখা যায় তাকে (Toto driver song for Modi)

RELATED Articles