Summer Vacation in Calcutta University: বিগত বহু বছরের গরমের সবোর্চ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছে পশ্চিমবঙ্গ। মঙ্গলবার রেকর্ড তাপমাত্রায় পৌঁছেছে কলকাতা। দেশের সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে বাংলা থেকে দুটো জায়গার নাম উঠে এসেছে। অত্যাধিক গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের পাহাড়ি দুই জেলা দার্জিলিং ও কালিম্পং পুড়ছে না তীব্র দাবদাহে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এপ্রিল মাসের পর গরমের হাত থেকে রেহাই নেই মে মাসেও। তাপপ্রবাহ থেকে এখনই স্বস্তি নেই। তাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের জন্য ছুটি (Summer Vacation in Calcutta University) ঘোষণা করা হয়েছে ।
রাজ্যজুড়ে তীব্র দাবদাহে পড়ুয়াদের শারীরিক দিকের কথা মাথায় রাখতে, পঠন-পাঠন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। পড়ুয়াদের স্বস্তি দিতেই এই পরিকল্পনা বলে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় এবং অধীনস্থ সমস্ত কলেজে সাময়িক ছুটি ঘোষণা (Summer Vacation in Calcutta University) করে দেওয়া হয়েছে। স্কুল কলেজগুলির গরমের ছুটি পড়লেও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন কোন ছুটির ব্যবস্থা নেই। তবে এবার রেকর্ড হারে গরম পড়ার ফলে পড়ুয়াদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।
মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “তীব্র গরমের এবং তাপপ্রবাহের কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট (PG) এবং আন্ডার গ্র্যাজুয়েটদের (UG) পঠনপাঠন আপাতত বন্ধ রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় এবং এর অধীনস্থ সমস্ত কলেজ ক্লাস আপাতত বন্ধ থাকবে (Summer Vacation in Calcutta University)। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ মে থেকে ১১ মে পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ক্লাস সাময়িক ভাবে বন্ধ রাখা হবে।”
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও (WBHSC) একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রাজ্যজুড়ে তাপপ্রবাহ চলছে, এখনই তা থেকে স্বস্তি পাওয়ার কোনও পূর্বাভাস নেই। তাই স্কুলগুলি চাইলে তারা গরমের ছুটি (Summer Vacation in Calcutta University) চালিয়ে যেতে পারে। সম্ভব হলে অনলাইনে ক্লাস করানোর ব্যবস্থা চালু করতে পারে। স্কুলগুলিতে গরমের ছুটি এখনই শেষ হচ্ছে না।”
উল্লেখ্য, এই মুহূর্তে এখনই গরমের হাত থেকে রেহাই নেই বলছে আবহাওয়া দপ্তর। কলকাতার পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রির ঘর। বাড়ির বাইরে পা রাখলে গা হাত পা পুড়ে যাওয়ার প্রকোপ শুরু হয়েছে। রাজ্য জুড়ে বইছে লু। গরমে স্বস্তি নেই ঘরেও, গরম হাওয়ায় টেকা দায় হয়ে পড়েছে। এখনও কোন স্বস্তির খবর শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। সে কারণেই পড়ুয়াদের স্বস্তি দিতে ছুটির (Summer Vacation in Calcutta University) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






