বিয়ে করলেন ধর্মেন্দ্র-হেমা মালিনী (Dharmendra-Hema Malini)। হ্যাঁ ঠিকই শুনছেন। গত বৃহস্পতিবার ছিল ধর্মেন্দ্র ও হেমা মালিনী ৪৪ তম বিবাহ বার্ষিকী। সেদিন ফের বিয়ে করেন তারা। ১৯৮০ সালের ২রা মে ধর্মেন্দ্রর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হেমা মালিনী। দেখতে দেখতে তারা কাটিয়ে ফেললেন ৪৪ বছর। সম্পর্কের বয়স বেড়েছে আরো মজবুত হয়েছে তাদের ভালোবাসা সেই নজির দেখা গেল হেমা মালিনীর সোশ্যাল মিডিয়া পেজে। ৪৪ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে ফের বিয়ে করেছেন এই দম্পতি। মালা বদল করে হেমা মালিনীর গালে চুমু দিলেন ধর্মেন্দ্র (Dharmendra-Hema Malini)। ভালোবাসার এক অনন্য নজির সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করেছেন হেমা মালিনী নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের বাড়ি থেকে’। মেয়ে এশা দেওল মা-বাবার মালা পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “কী মিষ্টি! আমি এ রকম চেয়েছিলাম।”
হাজারো ব্যস্ততা দূরে সরিয়ে জীবনের এই স্পেশাল দিনটিকে সকলের সাথে সেলিব্রেট করলেন এই তারকা দম্পতি। পরিবারের সঙ্গেই এই গোটা দিনটা কাটিয়েছেন তারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে তাদের দেখা গেছে একই রংয়ের পোশাকে রেঙেছেন তারা। কমলা রঙের টুইনিং পোশাক পড়েছেন হেমা মালিনী ও ধর্মেন্দ্র (Dharmendra-Hema Malini)। হেমা মালিনীর গলায় হালকা গয়না মুখে সেই পরিচিত হাসি। ধর্মেন্দ্রর পাশে যেন জ্বল জ্বল করছেন আজও সকলের ড্রিম গার্ল। তারকা জুটির এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন তাদের অনুরাগীরা। বাবা মায়ের সঙ্গে তাদের বিশেষ দিনে এদিন দেখা গেছে বড় মেয়ে এষা দেওলকে। ধর্মেন্দ্র হেমা মালিনীর বিয়ে এখন বিটাউনের হট টপিক। তাদের এই অভিনব ধারণায় মুগ্ধ তাদের অনুরাগীরা। পাশাপাশি ধর্মেন্দ্র হেমা মালিনীকে দেখে উচ্ছসিত হয়েছেন সকলে।
৪৪ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে হেমা মালিনী তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। সেই ছবি শেয়ার করে ধর্মেন্দ্রকে অভিনন্দন জানিয়েছেন তিনি। অভিনেত্রী লিখেছেন, “আজ আমাদের (Dharmendra-Hema Malini) বিবাহ বার্ষিকী। ৪৪ বছরের জীবন। দুই সুন্দরী কন্যা রয়েছে আমাদের। এবং তাদের ভালোবাসা রয়েছে আমাদের সঙ্গে। ভক্তরা আমাদের ভালোবাসেন। জীবনে আর কী চাই? এই সুখের উপহারের জন্য আমরা ঈশ্বরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ’।
অন্যতম ফেমাস কাপল ধর্মেন্দ্র-হেমা মালিনী (Dharmendra-Hema Malini) জুটি। তাদের অনস্ক্রিন সম্পর্ক প্রত্যেকটা দর্শকের মন জয় করে নিতে পেরেছিল। সময়ের সঙ্গে বয়স বাড়লেও, তাদের জনপ্রিয়তা একটু ফিকে হয়ে যায়নি। তাদের ছবিতে ভক্তদের কমেন্ট দেখলে স্পষ্ট বোঝা যায় এখনো ওই জুটিকে কতটা ভালোবাসেন দর্শকেরা। বিটাউনের অন্যতম পাওয়ার কাপল তারা। এবার তাদের অন্দরমহলের ছবি পোস্ট করে অনুরাগীদের থেকে শুভেচ্ছা কুড়িয়ে নিলেন দম্পতি।
হেমা মালিনী-ধর্মেন্দ্রর (Dharmendra-Hema Malini) ছবিতে তাদের চোখে মুখে স্পষ্ট উচ্ছ্বাস। ছবি দেখে খুশি হয়েছেন ভক্তরাও। বিটাউন সূত্রে খবর, প্রকাশ করের সঙ্গে বিবাহিত জীবনে থাকাকালীন হেমা মালিনীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন ধর্মেন্দ্র। অনেক পথ পেরিয়ে বিয়ে হয়েছে তাদের। ৪৪ বছরের সুখী দাম্পত্যে উচ্ছ্বসিত হেমা মালিনী ও ধর্মেন্দ্র।





