বাংলাদেশের প্রথমসারির অভিনেত্রী তিনি। এপার বাংলা থেকে ওপার বাংলা তার অভিনয়ে মুগ্ধ অনেকেই। সিনেপ্রেমী দর্শকরা তাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সমাজকর্মী। তিনি আর কেউ নন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। এদেশের নামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী তিনি। এবার মিথিলার অভিনয়ে দক্ষতায় তার মুকুটে যুক্ত হল নয়া সম্মান।
এপ্রিলের শুরুতে মুক্তি পেয়েছে মিথিলা (Rafiath Rashid Mithila) অভিনীত ছবি ‘ও অভাগী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অভাগীর স্বর্গ অবলম্বনে তৈরি হয়েছে ‘ও অভাগী’ ছবিটি। এই ছবিতে মিখিলা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। প্রত্যেকবারের মতো এবারেও ছবি মুক্তির পর মিথিলার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। এবার এই ছবির জন্যই দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন রাফিয়াত রশিদ মিথিলা।
এবছর, দিল্লিতে বসেছিল ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল।১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পান মিথিলা (Rafiath Rashid Mithila)। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। স্বাভাবিকভাবেই খুশি তার অনুরাগীরাও। তবে দিল্লিতে দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকতে পারেননি মিথিলা (Rafiath Rashid Mithila)। এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন অভিনেত্রী মিথিলা (Rafiath Rashid Mithila)। তার বদলে সেই পুরস্কার গ্রহণ করেছেন ছবির পরিচালক ও প্রযোজক। দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়ে খুশি মিথিলা।
দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়ে মিথিলা (Rafiath Rashid Mithila) একটি ভিডিও পোস্ট করে সকলের সাথে তার পুরস্কারপ্রাপ্তির কথা ভাগ করে নিয়েছেন। অভিনেত্রী জানিয়েছেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে জানাতে চাই, দিল্লিতে আয়োজিত ১৪তম দাদাসাহেব ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ আমি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি। ও অভাগী ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার আমি পেয়েছি। আমি এজন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ডঃ প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই।”
মিথিলা (Rafiath Rashid Mithila) এর আগে ‘ও অভাগী’ ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, “এ সমাজে নারীদের উপর, আর নারী যদি দলিত শ্রেণির হয়, তাহলে তাঁদের উপর যে শোষণ হয়, সেই প্রতিচ্ছবিই ও অভাগী ছবিতে উঠে এসেছে। তাই অভাগীর মতো নারীরা যমকে নিয়েই স্বপ্ন দেখে। তাঁরা জানে এই পৃথিবীতে তাঁদের স্বপ্ন দেখতে নেই।”
উল্লেখ্য, ‘ও অভাগী’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিথিলা (Rafiath Rashid Mithila)। তার সাথে অনেক অভিনেতা অভিনেত্রীরা এই ছবিতে অভিনয় করেছেন। আরজে সায়ন, দেবযানী চট্টোপাধ্যায়, আর জে জিনিয়া, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, সৌরভ হালদারের মতো অভিনেতাদের এই ছবিতে অভিনয় করতে দেখা যায়। ‘ও অভাগী’ ছবিটিতে ফুটে উঠেছে সমাজের এক অন্যরকম গল্প। আজকের যুগেও যে জাতপাত কতটা প্রচলিত রয়েছে তা নিয়েই ছবির গল্প। এছাড়াও সমাজের স্বাস্থ্য পরিষেবার অভাব নিত্য নিষ্ঠুরতা সে বিষয়গুলির উপর জোর দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ছবিটি।





