BJP took initiative for qualified job losers: যেমন কথা, তেমন কাজ। বলেছিলেন যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়াবেন তিনি। আর হলও তেমন। আর সেই নিদর্শন দেখা গেল বুধবার সকালেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই যোগ্য চাকরিহারাদের জন্য এক বড় উদ্যোগ নিল গেরুয়া শিবির। এর ফলে খানিকটা হলেও স্বস্তি পাবেন যোগ্যরা (BJP took initiative for qualified job losers)।
বাংলায় নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন তিনি যোগ্য চাকরিহারাদের সহায়তা করবেন। এর ঠিক ৫ দিনের মাথাতেই হল কাজ (BJP took initiative for qualified job losers)। যোগ্য চাকরিহারাদের জন্য অনলাইন পোর্টাল চালু করল বিজেপি। এই পোর্টালে যোগ্য চাকরিহারারা রেজিস্ট্রেশন করিয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। সেই অনুযায়ী তাদের সহায়তা করবে বিজেপি লিগ্যাল সেল। একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে যাতে কোনও সমস্যা হলে যোগ্যরা ফোন করে সাহায্য পেতে পারেন (BJP took initiative for qualified job losers)।
আজ, বুধবার সকালে বর্ধমানে জেলা বিজেপি কার্যালয় থেকে এই পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করলেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি এই বিষয়ে বলেন, “আমাদের প্রধানমন্ত্রী বর্ধমানের তালিতে এসে ঘোষণা করেছিলেন যারা যোগ্য চাকরি প্রাপক আছেন, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন বিজেপি সর্বতভাবে দল হিসেবে তাদের সঙ্গে থাকবে। আমরা আমাদের অবস্থান মানুষের সামনে স্পষ্ট করেছি। আমরা চাই যাঁরা যোগ্য ছিলেন তাঁদের মেধা যেন কোনওভাবেই প্রতারিত না হয়। তাঁরা যেন কোনওভাবেই তৃণমূল সরকারের চাকরি বিক্রির চক্রান্তের মাঝে তাদের ভবিষ্যত যেন নষ্ট হয়ে না যায়। তাদের সুরক্ষা দিতে তাদের সহযোগিতা দিতে আমরা বদ্ধপরিকর। তাই এই পোর্টাল চালু করা হয়েছে” (BJP took initiative for qualified job losers)।
এদিন এই পোর্টাল সম্পর্কে বিজেপির আইটি বিশেষজ্ঞ জয় মল্লিক জানান, বিজেপির এও পোর্টালটি হল www.bjplegalsupport.org। এই পোর্টালেই রেজিস্ট্রেশন করে যোগ্য চাকরিহারারা নিজেদের প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। তিনি বলেন, “ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে তথ্য আপলোড করতে হবে। তা আমাদের লিগাল টিমের কাছে যাবে। তারা সেটা স্ক্রুটিনি করে দেখবেন। তারপর সেটাকে তারা এগিয়ে নিয়ে যাবেন”। তিনি এও জানান, এই পোর্টালে কিছু বুঝতে সমস্যা হলে, যোগ্যরা ৯১৫০০-৫৬৬১৮- এই হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য পেতে পারেন (BJP took initiative for qualified job losers)।
বলে রাখি, কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর। ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করা হয়েছে। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। আগামী জুলাই মাসে ফের এই মামলার শুনানি রয়েছে। আপাতত চাকরি বহাল রয়েছে ২৫,৭৫৩ জনের। এর মধ্যেই এবার যোগ্য চাকরিহারাদের জন্য বিশেষ উদ্যোগ নিল গেরুয়া শিবির (BJP took initiative for qualified job losers)।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার