CoronaVirus Covid19 Crisis: বিশ্বে প্রথম শিশুমৃত্যু করোনায়

মূলত বয়স্কদের ক্ষেত্রে ভয়ঙ্কর আকার ধারণ করছে করোনা। নানা দেশে এমন ছবিই ধরা পড়েছে বারবার। বর্তমানে করোনাতে মৃত্যুর হার দুই শতাংশ, তার দেড় শতাংশই প্রৌঢ় এবং বয়স্কদের মৃত্যুহার। কিন্তু শিশুদের ক্ষেত্রে এখনও পর্যন্ত ততটা মারাত্মক হয়ে ওঠেনি ওই রোগ। কিন্তু এবার ব্যতিক্রম ঘটল আমেরিকায়। এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে শিকাগোয়। এর আগে করোনায় এক বছরের কম শিশুর মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য নেই।

শনিবার শিকাগোয় এক বছরেরও কম বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু যে করোনা আক্রান্ত ছিল তা জানিয়েছে জনস্বাস্থ্য দফতরই। দফতরের ডিরেক্টর এনগোজি এজিকে বলছেন, ‘‘এর আগে কখনও কোভিড ১৯-এর ফলে শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটেনি। শিশুটির মৃত্যুর কারণ খুঁজে বের করতে সম্পূর্ণ তদন্ত হবে।’’

ইলিনয় প্রদেশের গভর্নর জেবি প্রিৎজকার বলছেন, ‘‘এই খবর ছোট্ট ওই শিশুটির পরিবারের জন্য খুবই দুঃখজনক।’’ গত সপ্তাহে প্যারিসে ১৬ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছিল করোনায় আক্রান্ত হয়ে। লস অ্যাঞ্জেলসেও মৃত্যু হয় এক কিশোরেরও। কিন্তু এক বছরেরও কম বয়সী শিশুর মৃত্যুর ঘটনা বিশ্বে এই প্রথম।

করোনা সংক্রমণে রাশ টানা যাচ্ছে না আমেরিকায়। ইতিমধ্যেই এক লক্ষ কুড়ি হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, যা সারা বিশ্বে সর্বাধিক। মৃতের সংখ্যা দু’হাজার ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে ৪৫০ মানুষের।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

আরও অন্যান্য খবর