Covid19 Crisis- সমস্ত টেলিকম অপারেটরকে এক মাস ফোন কল ফ্রি করার আবেদন : কংগ্রেস

দেশজোড়া লকডাউন। বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন হাজার হাজার শ্রমিক। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে অনেকে বাড়ি ফিরতে সক্ষম হলেও, বহু শ্রমিক এখনও কাজের জায়গায় রয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে মোবাইল পরিষেবা সংস্থাগুলিকে চিঠি দিয়ে আগামী একমাস ফোনের আউট গোয়িং ও ইনকামিং সম্পূর্ণ ফ্রি করার দাবি জানাল কংগ্রেস।

দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী এদিন জানান কংগ্রেসের তরফে এই চিঠি লেখা হয়েছে। কংগ্রেস চিঠি লিখে মুকেশ আম্বানি (জিও), কুমার মঙ্গলম বিড়লা (ভোডাফোন ও আইডিয়া), পিকে পারওয়ার (ভারত সঞ্চার নিগম লিমিটেড) ও সুনীল ভারতী মিত্তাল (ভারতী এয়ারটেল)-কে এই আর্জি জানিয়েছে বলে জানা গিয়েছে।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment