বজরঙ্গি ভাইজান-এর মুন্নি এখন ‘বিগ গার্ল’! জানেন দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় কত নম্বর পেল সেই ‘ছোট্ট’ হর্ষালি

অভিনেত্রী হর্ষালি মালহোত্রাকে (Harshaali Malhotra) চেনেন? তার অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন কেড়েছেন। বজরঙ্গি ভাইজান-এর মুন্নির চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। তার অভিনয় দক্ষতাতেই দর্শকদের মনে স্থান করে নিয়েছেন তিনি। তবে এখন আর সেই ছোট্ট মুন্নি নেই সে। এবারে দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছেন হর্ষালি (Harshaali Malhotra)। মঙ্গলবার সেই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। নিজের রেজাল্ট সকলের সাথে ভাগ করে নিতে ভোলেননি তিনি। তার পড়াশোনার রেজাল্ট কেমন হয়েছেন তা অনুরাগীদের জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় হর্ষালি (Harshaali Malhotra) জানালেন, ক্লাস টেনের পরীক্ষায় ৮৩ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। একটি কালো ফ্লোরাল ড্রেসে দেখা যাচ্ছে মুন্নিকে। একের পর ট্রোলিং মেসেজ হাত দিয়ে সরিয়ে আনন্দে কেক কাটছেন তিনি। ভিডিওতে লিখেছেন, ‘জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আমি সিবিএসসি-র ক্লাস টেনে ৮৩ শতাংশ নম্বর পেয়েছি।’ এই ভিডিও ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “নিজের মুদ্রাগুলিকে সঠিক করা থেকে শুরু করে, লেখাপড়া মন দিয়ে করা। আমি আমার কত্থক ক্লাস, শ্যুট এবং পড়াশোনার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে পেরেছি। আর ফলাফল? পেয়েছি ৮৩ শতাংশ নম্বর।”

হর্ষালি (Harshaali Malhotra) লিখেছেন, “কে বলে আপনি রিল আর রিয়েল লাইফের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে পারবেন না? যারা আমাকে বিশ্বাস করেছেন এবং তাদের অটল সমর্থন দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ”। ভিডিও শেষে অভিনেত্রী কাছে দর্শকদের জন্য ছিল একটি বার্তা। সেই বার্তায় লেখা রয়েছে, ‘আমাকে ঘৃণা করে যারা তাঁদেরও ধন্যবাদ। কারণ… হা হা হা।’

ভিডিওটিতে ট্রোল ভরা মেসেজগুলি হাত দিয়ে সরিয়ে দিয়েছেন অভিনেত্রী (Harshaali Malhotra) সেই গুলির মধ্যে রয়েছে, “এবার বোর্ড আছে, পড়াশোনা করো। রিল বানিয়ে পাশ করতে পারবে না। শুধু কত্থক ক্লাসে যাও, আর রিল বানাও”। অন্য একটি বার্তায় “স্কুল যাও তো নাকি?”

এত ট্রোলিংয়ের এর পর হর্ষালির (Harshaali Malhotra) অসাধারণ ফলাফল নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরা। তার অসাধারণ সাফল্যে খুশি হয়েছেন সকলে। তার এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তার এক অনুরাগী লিখেছেন, ‘হর্ষালি রক, হেটার্সরা শক’। অপর একজন লিখেছেন, ‘তুমি জন্ম থেকেই তারকা। আরও উন্নতি করো জীবনে।’ অন্য একজন লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা মুন্নি।’ অন্য একজনের কথায়, ‘কাউকে কখনো অসম্মান কোরো না। নিজের লক্ষ্য স্থির রাখলেই চলবে।’ অপরজন লিখেছেন, ‘লোকের বাজে কথায় কান দিয়ে সময় নষ্ট করবে না। তার চেয়ে রিল বানানোও অনেক ভালো।’

আরও অন্যান্য খবর