‘তৃণমূল দোষ করলে দু’টো থাপ্পড় মারবেন…’, আমজনতার উদ্দেশে স্পষ্ট বার্তা মমতার

চলছে লোকসভা নির্বাচন। চার দফার ভোট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামীকাল, সোমবার রয়েছে পঞ্চম দফার ভোট। এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের নেতানেত্রীরাই ব্যস্ত ভোট প্রচারে। নির্বাচনী সভা থেকে বিপক্ষ দলকে কটাক্ষ করতে কসুর করছে না কেউই। এবার এই নির্বাচনী সভা থেকেই আমজনতার হাতেই বিচারের অধিকার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের ঝুলি কম নয়। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার, তোলাবাজি নানান অভিযোগ রয়েছে মমতার দলের বিরুদ্ধে। এবার দলকে সাজা দেওয়ার অধিকার জনতাদের হাতেই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

গতকাল, শনিবার আরামবাগের গোঘাটে তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সভা থেকেই আমজনতার কার্যত এক অধিকার তুলে দেন তিনি। বলেই দেন, “তৃণমূল দোষ করলে দুটো থাপ্পড় মারবেন। সেই অধিকার আছে আপনাদের”।

এদিনের সভা থেকে স্বভাবসিদ্ধভাবেই বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “বাঙালিরা তোমাদের পছন্দ করে না। ওরা বিজ্ঞাপনে প্রচুর টাকা খরচ করে। অথচ গরিবদের দেওয়ার টাকা নেই। টাকা খরচ করে মন পাওয়া যায় না। এটা হৃদয় দিয়ে হয়”।

মমতার (Mamata Banerjee) প্রশ্ন, “এবার যদি ওরা জিতবেই তবে কেন অমিত শাহ বলবেন, শেয়ারে টাকা জমাও। পরে লাভ পাবেন। আসলে শেয়ার সব ধসে গিয়েছিল। এখন নিজেদের টাকা দিয়ে শেয়ার ঠিক করছে। ওই শেয়ারে যারা টাকা জমাবে, তাদের সব ধসে যাবে। কেউ জমাবেন না”।

মমতার (Mamata Banerjee) আরও দাবী, “অমিত শাহ নির্বাচন চলাকালীন একথা বলতে পারেন না। এটা পরিষ্কার আদর্শ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। শেয়ারে টাকা ঢালবেন নাকি ঢালবেন না, এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি বুঝি না”। শেষে মমতা এও স্পষ্ট ঘোষণা করে দেন যে মোদী এবার আর ক্ষমতায় আসছেন না।  

আরও অন্যান্য খবর