বোমা ফাটালেন শুভেন্দু, গরু পাচারের টাকা ঢুকেছে দেবের কাছে, নথি দেখিয়ে প্রমাণ বিজেপি নেতার, পাল্টা কী জবাব দিলেন দেব?

Suvendu Adhikari showed proof against Dev: বলেছিলেন ২৩ মে এক্স হ্যান্ডেলে চোখ রাখতে। বিস্ফোরক কোনও নথি আসতে চলেছে। হলও তাই। দেবের বিরুদ্ধে গরু পাচার মামলার টাকা নেওয়ার নথি প্রমাণ-সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। টুইট করে একটি বাণিজ্য সংস্থার লেনদেনের তথ্য প্রকাশ্যে এনেছেন তিনি (Suvendu Adhikari showed proof against Dev)। তবে তাঁর এই টুইটের পাল্টা দিয়েছেন দেবও (Dev)।

আজ, বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে তিনটি পাতা পোস্ট করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari showed proof against Dev)। তাতে দেখা যায়, আরণ্যক ট্রেডার্স থেকে কাউকে দু’দফায় ৫০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এর সঙ্গে ছিল একটি ডায়েরির পাতাও। তাতে দেব (Dev) নামের কাউকে দামী ঘড়ি, মোবাইল দেওয়া হয়েছে বলে লেখা রয়েছে (এই তথ্যের সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭)।

শুভেন্দুর (Suvendu Adhikari) দাবী, এই দেব হলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবই (Dev)। তাঁর কথায়, ইডি তদন্ত শুরু করতেই সেই টাকা ফেরত দিয়ে দেন দেব। সূত্রের খবর, এই আরণ্যক ট্রেডার্স আসলে গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের ভাইয়ের সংস্থা (Suvendu Adhikari showed proof against Dev)

https://twitter.com/SuvenduWB/status/1793484795630223543?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1793484795630223543%7Ctwgr%5E1958589f50840fc343ac1a109ef91044accfc884%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Fsuvendu-adhikari-attacks-tmc-mp-dev%2F

শুভেন্দুর (Suvendu Adhikari) এই পোস্ট সম্পর্কে দেব (Dev) আবার পাল্টা বলেন, “আজ শেষ দিন প্রচারের। আমায় তো একটা উত্তর দিতে হবে। আমি এতদিন চুপ ছিলাম। এখন যেহেতু নথি বেরিয়েই গিয়েছে আমি বলতেই পারি। কেন বেরলো? কোথা থেকে বেরলো। এইবার আমার মনে হয়েছে আর ভদ্রতা করে লাভ নেই”।

দেবের (Dev) প্রশ্ন, “এই তথ্য শুধু ইডি-সিবিআই আর হাইকোর্টের কাছে ছিল। শুভেন্দুদা (Suvendu Adhikari) কীভাবে পেল এটা” (Suvendu Adhikari showed proof against Dev)? তিনি এও প্রশ্ন তুলেছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে কী ইডি-সিবিআই-এর যোগ রয়েছে? দেব বলেন, “আমার প্রশ্ন যা যা নথি গোয়েন্দারা পাচ্ছেন তা কি ওনারা পাঠিয়ে দিচ্ছেন? আজ অবধি আমি এই কারণে কিছু বলিনি কারণ একটা তো প্রসেস থাকে তদন্তের। আমি তো অভিযুক্ত নই এই কেসের। আমায় যতবার ডেকেছে বয়ান রেকর্ড করার জন্য। আমি আশ্চর্য হলাম এমন একটা সেনসিটিভ নথি কীভাবে বাইরে এলে”।

এদিন সকালে শুভেন্দুর (Suvendu Adhikari) টুইটের প্রেক্ষিতে দেবও একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, “ও শুভেন্দু দা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো, হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো।” এর পর তাঁর সংযোজন, “আর রইলো কথা গরু চুরির টাকা,তোমার কোলের ছেলে হিরো হিরণ সেও পিন্টু মন্ডলের থেকে টাকা নিয়েছেন,তাহলে উনিও..”।

https://twitter.com/idevadhikari/status/1793518402629435880?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1793518402629435880%7Ctwgr%5E1958589f50840fc343ac1a109ef91044accfc884%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Fsuvendu-adhikari-attacks-tmc-mp-dev%2F

সংবাদমাধ্যমে দেবের (Dev) সাফাই, “দেব নামের লক্ষ মানুষ হতে পারে। যে জিনিসগুলি দেখানো হয়েছে আমার নয়। আমি ওই মানুষ নই। যে ৫০ লক্ষ টাকা দেখানো হয়েছে, সেই টাকা ৮ থেকে ৯ মাসের মধ্যে ফেরত দিয়ে দিয়েছি। ইডি সিবিআই শুভেন্দু অধিকারীর থেকেও যথেষ্ট বুদ্ধি রাখে। গোয়েন্দারা যদি মনে করতেন আমি গরু চুরির সঙ্গে যুক্ত তাহলে এখন ইন্টারভিউ দিতাম না”।

RELATED Articles