ভারতীয় সিনে জগতের জনপ্রিয় তারকা সন্তান তিনি। মায়ের জগৎজোড়া নাম। মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন (Munmun Sen)। মুনমুন সেন (Munmun Sen) দাপুটে একজন তারকা সন্তান। সুচিত্রা সেনের একমাত্র সন্তান হওয়ার দরুণ আদরেই মানুষ হয়েছেন মুনমুন সেন (Munmun Sen)। তবে মা সুচিত্রা সেন আদর দিলেও কড়া অনুশাসনের মধ্যেই মেয়েকে বড় করেছেন। মুনমুন সেনের ভালো নাম শ্রীমতি সেন। মায়ের হাত ধরে ফ্লোরে আসতেন। তারপর অভিনয়ের জন্য তিনি নিজেই পর্দার নাম করে তুললেন মুনমুন। শ্রীমতি সেন বলে তাকে কম লোকই চেনে।
মুনমুন সেনের সৌন্দর্যে নাকি মোহিত অনেকেই। তার সৌন্দর্যে বশ করেছিলেন অনেককেই। মুনমুন সেন (Munmun Sen) বরাবরই এলিগ্যান্ট, ক্লাসি। তার সৌন্দর্যে যে কারোর তাক লাগবে। এখনকার দিনের বহু নায়িকাকে তিনি তার সৌন্দর্যে পিছিয়ে ফেলতে পারবেন। মা সুচিত্রার ইচ্ছাতেই মেয়ে মুনমুন সেনের বিয়ে হয় ত্রিপুরার এক রাজ পরিবারে। স্বামীর সঙ্গে সুখের সংসার মুনমুনের। শুধুমাত্র বাংলা নয়, হিন্দি এবং অন্যান্য ভাষার ভারতীয় ছবিতে অভিনয় করেছেন মুনমুন সেন (Munmun Sen)। মহানায়িকা সুচিত্রা সেনের মেয়ের মধ্যে বড় মাপের চিত্র পরিচালক হওয়ার গুণ রয়েছে একথা অনেকেই স্বীকার করেছেন বিভিন্ন সময়ে।
নানা সাক্ষাৎকারে মুনমুন সেন (Munmun Sen) নিজের মুখে বলেছেন, তিনি যথেষ্ট সিরিয়াস ছিলেন না তার কাজ নিয়ে। বিয়ের পর অভিনয় করতে পারবেন কিনা সে নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছিল। কারণ বিয়ের পর অভিনয় করতে পারবেন না এমনই শর্ত দেওয়া হয়েছিল মুনমুন সেনকে (Munmun Sen)। তবে এই শর্ত শ্বশুরবাড়ির তরফে আরোপ করা হয়নি এই শর্ত খোদ চাপিয়ে দিয়েছিলেন মা সুচিত্রা সেন। বিভিন্ন সিনেমায় অভিনয় করার সময় স্বামী ভারত দেববর্মার সহায়তা পেয়েছেন তিনি। মায়ের অমতে গিয়ে সিনেমায় অভিনয় করেছিলেন মুনমুন। এ নিয়ে নাকি মা ও মেয়ের মধ্যে টানা এক বছর কথা বলা বন্ধ ছিল।
মুনমুন সেনের (Munmun Sen) অভিনয় দক্ষতার পাশাপাশি অন্যান্য দক্ষতাও রয়েছে। মুনমুন সেনের প্রিয় কাজ ছবি আঁকা। অসম্ভব ভালো ছবি আঁকতে পারেন মুনমুন সেন। পরিতোষ সেনের কাছে ছবির আঁকার প্রশিক্ষণ নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন মুনমুন। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। মুনমুন সেন নাকি ছবি আঁকা শিখতে গিয়েছিলেন খোদ যামিনী রায়ের কাছে। মুনমুনের (Munmun Sen) বাবা দিবনাথ সেনের বন্ধু ছিলেন যামিনী রায়। ফলে এত বড় মাপের চিত্রশিল্পীর কাছে ছবি আঁকতে শেখা কোন ব্যাপারই ছিল না মুনমুন সেনের কাছে। তবে অল্প কয়েকদিন ক্লাসের পরেই যামিনী রায়ের কাছে ছবি আঁকা বন্ধ করে দেন মুনমুন। মুনমুন সেন (Munmun Sen) এর কারণ, জানিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষের টক শো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’তে।
ঋতুপর্ণ ঘোষের ছবিতে কন্যা রাইমার জন্য শাড়ি বেছে দিতেন মুনমুন (Munmun Sen)। অভিনেত্রীর মধ্যে শৈল্পিকতা গুণ দেখে অবাক হতেন ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ সঞ্চালিত টকশোতে মুনমুন সেনকে প্রশ্ন করেছিলেন ঋতুপর্ণ। বলেছিলেন, “তুই তো আমার ছবির জন্য মেয়েদের শাড়ি বেছে দিতিস। ছবিও আঁকতিস শুনেছি। সবকিছু ছাড়লি কেন।”
ওই টক শোতেই উত্তর দিয়েছিলেন মুনমুন সেন (Munmun Sen)। বলেছিলেন, “যামিনী রায়ের বাড়িতে আমাকে ভীষণ ছারপোকা কামড়াত। আঁকব কী করে সারাক্ষণই কুটকুট করে ছারপোকা কামড়েই যেত আমাকে। তাই সেখানে আমার আর ছবি আঁকা হল না।” যামিনী রায়ের বাড়িতে নাকি ছারপোকা কামড়াতো মুনমুনকে (Munmun Sen)। তার জন্যই আঁকতে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। মেয়ের এই কথা বিশ্বাস করে নিয়েছিলেন মা সুচিত্রা সেন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার