CRPF Jawan allegedly molested two women: লোকসভা নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে নানান অভিযোগ শোনা গিয়েছে। একাধিকবার তাদের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। এবার ফের এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে দুই তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল (CRPF Jawan allegedly molested two women)। গ্রেফতার করা হয়েছে ওই জওয়ানকে।
কী ঘটেছিল ঘটনাটি (CRPF Jawan allegedly molested two women)?
ঘটনাটি ঘটেছে খাস কলকাতায়। জানা গিয়েছে,অভিযুক্ত ওই জওয়ানের ভোটের ডিউটি ছিল বারুইপুরে। গতকাল, রবিবার রাতে ভোটের ডিউটি সেরে কলকাতা স্টেশনে যান তিনি। সেখান থেকেই ট্রেন ধরে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। তবে অভিযোগ সেখান থেকে স্টেশন সংলগ্ন এক বাড়িতে ঢুকে পড়েন ওই জওয়ান (CRPF Jawan allegedly molested two women)।
পাইকপাড়ার দুই বোন ওই জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। তারা জানিয়েছেন, মত্ত অবস্থায় তাদের বাড়ি ঢুকে পড়েন ওই জওয়ান। সেই সময় তারা দুই বোন ঘুমোচ্ছিলেন। দরজা খোলা ছিল। ওই জওয়ান বাড়িতে ঢুকে দুই বোনকে অশ্লীলভাবে স্পর্শ করেন (CRPF Jawan allegedly molested two women)। কুমতলবে তাদের গায়ে হাত দেন। এরপরই চিৎকার করতে থাকেন তারা।
দুই বোনের চিৎকার শুনে জড়ো হয় পাড়া-প্রতিবেশীরা। তারা ওই জওয়ানকে ঘিরে ধরেন। জওয়ানকে তারাই চিৎপুর থানার পুলিশের হাতে তুলে দেন। তরুণীদের অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে গ্রেফতার করা হয় (CRPF Jawan allegedly molested two women)। অভিযোগ খতিয়ে দেখার জন্য এক আধিকারিককে পাঠানো হয়েছে বলে খবর। পুলিশের তরফে জানানো হয়েছে, জওয়ান যদি দোষী প্রমাণিত হয়, তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
বলে রাখি, এটাই প্রথমবার নয়, ভোট শুরু হওয়া থেকেই রাজ্যে নানান প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে এমন শ্লীলতাহানির অভিযোগ উঠেছে (CRPF Jawan allegedly molested two women)। পঞ্চম দফার ভোটের আগে উলুবেড়িয়ার কুলগাছিয়ায় এক বধূর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল এক জওয়ানের বিরুদ্ধে। আবার হুগলির জাঙ্গিপাড়াতেও এক আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে বাড়িতে ঢুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ উঠেছিল। আবার ষষ্ঠ দফা ভোটে ডেবরাতে এক বধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। এই ঘটনার পর এবার খাস কলকাতা থেকেও শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে (CRPF Jawan allegedly molested two women)।






