আজই বরুণ-নাতাশার কোল আলো করে আসবে সন্তান, অপেক্ষায় হাসপাতালে ছুটোছুটি করছে অভিনেতা

বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং নাতাশা দালাল তাদের প্রথম সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চলেছেন। ইতিমধ্যেই নাতাশার সন্তান প্রসবের যন্ত্রণা উঠেছে বলে জানা যাচ্ছে। ফলে যে কোন মুহূর্তেই সন্তান পৃথিবীর আলো দেখবে। সোমবার ৩ রা জুন সকালে বরুণকে হিন্দুজা হাসপাতালে দেখা গিয়েছে। বরুণ ধাওয়ানের পরনে ছিল নীল ট্রাকপ্যান্ট এবং টিশার্ট তার হাতে ছিল লাল রঙের একটি ব্যাগ। এদিন হাসপাতালে বরুনকে দেখা যায় গাড়িতে উঠতে। যেকোনো মুহূর্তেই তাদের সন্তান ভূমিষ্ঠ হবে বলেও জানা গিয়েছে। সোমবার সকালে নাতাশার লেবার পেন ওঠায় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। স্ত্রীয়ের পাশে সর্বক্ষণের সঙ্গী হিসেবে ছিলেন বরুণ ধাওয়ান। 

নাতাশা ও বরুন (Varun Dhawan) ছোটবেলার বন্ধু। ২০২১ সালের ২৪ শে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন, তারপরেই বিয়ের সিদ্ধান্ত নেন। এবার তাদের কোলে সন্তান আসতে চলেছে। 

বরুণ ধাওয়ানকে (Varun Dhawan) আগামীতে বেবি জন সিনেমাতে দেখা যাবে। সেই ছবি প্রযোজনা করছেন জাওয়ান ছবির পরিচালক অ্যাটলি। এছাড়াও সিটাডেল সিরিজে দেখা যাবে তাকে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন বরুণ। নিজের স্টাইলের মাধ্যমেই দর্শকদের মন জয় করেছেন। প্রথম ছবি বিপুল পরিমাণে জনপ্রিয়তা এনে দিয়েছিল। আজও বক্স অফিসে তার ছবি ভালোই চলে, ছবি ফ্লপ এ কথাটা শোনা যায় না। 

বরুন (Varun Dhawan) ও নাতাশার সন্তান আসার খবর সোশ্যাল মিডিয়ার শেয়ার করেছিলেন তারাই। সেখানে দেখা গিয়েছিল স্ত্রীয়ের বেবি পাম্পে চুম্বন এঁকে দিচ্ছেন অভিনেতা বরুণ ধাওয়ান। তাদের ঘোষণা অনুযায়ী জুনের প্রথম সপ্তাহেই সন্তান কোলে আসার কথা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে বরুণ- নাতাশার খুশির খবরের সঙ্গী হয়েছেন তাদের পোষ্য। একটি চেয়ারের উপরে বসে দম্পতির খুশির দিকে তাকিয়ে রয়েছেন। ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, “আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের আশীর্বাদ, ভালবাসা চাই।”

বরুণের (Varun Dhawan) এই‌ পোস্ট দেখে অভিনেতার সহ-অভিনেতা, পরিচালকেরা তাঁদের অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন। করণ জোহর, জাহ্নবী কাপুর, সোনম কাপুর, নেহা ধুপিয়া, মৌনি রায় থেকে শুরু করে বাণী কাপুর, সামান্থা রুথ প্রভু, ভূমি পেডনেকার, অর্জুন কাপুর, মালাইকা অরোরা, রাশি খান্না, মানুশি চিল্লার, মনীশ পল আরও অনেকে। সোনম লিখেছেন, ‘দারুণ খবর’। করণের লেখেন, ‘তোমাদের দুজনকেই ভালবাসি। তোমাদের তিনজনকে তাই অফুরন্ত ভালবাসা’। নেহা আবার, ‘নতুন মা-বাবাদের সংসারে নতুন সদস্য হিসেবে সাদর অভ্যর্থনা জানিয়েছেন’ বরুণ-নাতাশাকে।

RELATED Articles