কথা রাখলেন দেব! লোকসভা নির্বাচনে যত সংখ্যক ভোট পেয়েছেন, ঘাটালে ততগুলি গাছ লাগাবেন, গাছ লাগানোর প্রস্তুতি শুরু

Dev Started Tree Plantataion Programme in Ghatal: সাংসদদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভোটে জেতার পর তাদের আর এলাকায় দেখা যায় না। জনকল্যাণে কোন কাজে লাগে না তারা। নির্বাচিত প্রতিনিধিদের দেখা পাওয়া যায় না এ নিয়ে নানান অভিযোগ রয়েছে। কিন্তু দেব (Dev Adhikary) সেই কথাকে মিথ্যে প্রমাণিত করতে বদ্ধপরিকর তার সিদ্ধান্তে। ভোট প্রচারের সময় এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি জানিয়েছিলেন এবার নির্বাচনে তিনি যতগুলি ভোট পাবেন ততগুলি গাছ লাগাবেন। এবার তৃতীয়বারের জন্য ঘাটাল কেন্দ্র থেকে দেব লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জয়ী হয়েছেন। তাই এবার কথা রাখার পালা (Dev Started Tree Plantataion Programme in Ghatal)

জনগণকে দেওয়া কথা রাখার জন্যই এবার প্রস্তুতি শুরু করলেন ঘাটালের জয়ী প্রার্থী দেব (Dev Adhikary)। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ঘাটাল কেন্দ্র থেকে মোট ২ লাখ গাছ লাগানোর প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গিয়েছে (Dev Started Tree Plantataion Programme in Ghatal)। ফল প্রকাশের আগেই তিনি নার্সারিতে গাছের চারা কেনার বরাত দিয়ে দিয়েছিলেন। অর্থাৎ তিনি যে জয়ী হবেন সে সম্পর্কে আত্মবিশ্বাস ছিল। ফলপ্রকাশের পর জানা গিয়েছে দেব মোট ৮ লাখ ৮১ হাজার ১৯৫ টি ভোট পেয়েছেন। ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের বিরোধী দল বিজেপি হিরণ চট্টোপাধ্যায়কে দাঁড় করিয়েছিলেন। দেব হিরণের তুলনায় ১ লাখ ৮২ হাজার ৮৬৮টি বেশি ভোট পেয়েছেন।

এবার ভোটপুজো শেষ। ইতিমধ্যেই ফলাফল ঘোষণা হয়েছে। তাই ঘাটাল কেন্দ্রে গাছ লাগানোর প্রক্রিয়া শুরু করলেন দেব (Dev Adhikary)। বর্ষা ঢোকার আগেই গাছ লাগানোর প্রস্তুতি শুরু হয়েছে (Dev Started Tree Plantataion Programme in Ghatal)। ঘাটাল কেন্দ্রের প্রাক্তন সাংসদ রামপদ মান্না জানিয়েছেন চারা গাছ কেনার জন্য ইতিমধ্যেই অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। ১০টি নার্সারিতে ২ লাখ গাছের অর্ডার দেওয়া হয়েছে (Dev Started Tree Plantataion Programme in Ghatal)

রামপদ মান্না এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে জনিয়েছেন, ‘দেব (Dev Adhikary) যেমন আগে জানিয়েছিলেন সেই অনুযায়ী ঘাটালের ৭টি বিধানসভা কেন্দ্রে ২ লাখ গাছ লাগানো হবে। রবিবার থেকে এই গাছ লাগানোর কাজ শুরু হবে। ডেবরা, সবং, পিংলা সহ মোট ৭ বিধানসভায় এদিন নিজের হাতেই দেব গাছ লাগানো হবে”। এই ২ লাখ গাছের মধ্যে কী কী গাছ থাকবে এ নিয়ে অনেক প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, শাল, সেগুন, আম, শিশু, কাঁঠাল, জাম, ইত্যাদি গাছ লাগানো হবে (Dev Started Tree Plantataion Programme in Ghatal)। এই গাছগুলোর চারা অর্ডার দেওয়া হয়েছে নার্সারিতে।

আরও অন্যান্য খবর