তৃতীয়বার শপথ গ্রহণের আগে চা চক্র মোদীর, উপস্থিত ভাবী মন্ত্রীরা, এদিন মোদীর সঙ্গে শপথ নেবেন কারা? দেখে নিন সম্ভাব্য তালিকা

New Cabinet of Narendra Modi: আজ, রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে ৭টা ১৫ মিনিটে শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন শপথ বাক্য পাঠ করাবেন মোদীকে। এদিন মোদীর সঙ্গে শপথ নেবেন দেশের নতুন মন্ত্রীরাও। কারা কারা মন্ত্রিত্ব পাচ্ছেন এবার (New Cabinet of Narendra Modi)?

শপথ গ্রহণের আগে রবিবার বেলায় ভাবী মন্ত্রীদের নিয়ে চা চক্র সারলেন নরেন্দ্র মোদী। নিজের বাসভবনেই এই বৈঠক করেন তিনি। সেখানেই দেখা যায় নানান নবনির্বাচিত সাংসদদের। জানা গিয়েছে, এদিন মোদীর এই চা চক্রে উপস্থিত ছিলেন ৪১ জন সম্ভাব্য মন্ত্রী (New Cabinet of Narendra Modi)। উপস্থিত ছিলেন বাংলার দুই সাংসদ শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার।  

বিহারের নব নির্বাচিত এলজেপি সাংসদ চিরাগ পাসওয়ান, হাম সাংসদ জিতেন রাম মাঝি, জেডিইউ-এর রামনাথ ঠাকুর, মুঙ্গেরের সাংসদ লালন সিংয়ের দেখা মিলল এদিনের বৈঠকে। এছাড়াও ছিলেন বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ সিং, জনার্দন সিং সিগ্রিওয়াল, কর্নাটকের জেডিএস নেতা কুমারস্বামী। ঝাড়খণ্ড থেকে নিশিকান্ত দুবে, বিষ্ণু দয়াল রাম এবং অন্নপূর্ণা দেবী। ঝাড়খণ্ডের কোডরমা কেন্দ্র থেকে জয়ী এই বিজেপি সাংসদকে প্রথমবার মন্ত্রিসভার টিকিট দিতে পারেন মোদী (New Cabinet of Narendra Modi)।

এদিন মোদীর বাসভবনে এই চা চক্রে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহও। নাড্ডাকে মন্ত্রক দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়াও ছিলেন এস জয়শংকর, নির্মলা সীতারমন, নীতীন গড়করি, কিরণ রিজিজু, রাজনাথ সিং, সর্বানন্দ সোনোয়াল, জি কিষান রেড্ডি, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, হরদীপ সিং পুরী, মনসুখ মান্ডব্য, মনোহরলাল খট্টর, শিবরাজ সিং চৌহান, অর্জুন রাম মেঘওয়াল, জ্যোতিরাদিত্য সিন্ধ্রিয়া, পঙ্কজ চৌধুরী, রাও ইন্দ্রজিত সিং, বিএল বর্মার মতো নেতৃত্বরাও (New Cabinet of Narendra Modi)।

https://twitter.com/AHindinews/status/1799709482576155033?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1799709482576155033%7Ctwgr%5Ed79b02a4253d0eb7d159f490d82a77c957226cb2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fahead-of-swearing-in-ceremony-pm-modi-hosts-high-tea-for-would-be-ministers%2F

এদিন বঙ্গ বিজেপির দুই নেতা শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারও গিয়েছেন দিল্লিতে। জল্পনা, বালুরঘাটের দু’বারের সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারেন। হয়ত প্রতিমন্ত্রীই হবেন তিনি। আবার আগের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর দু’বারের সাংসদ শান্তনু ঠাকুরও ফের মন্ত্রী হতে পারেন (New Cabinet of Narendra Modi)। অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও মন্ত্রিত্ব পাওয়ার জল্পনা উঠলেও, তিনি মন্ত্রী হচ্ছেন না বলেই খবর।

আরও অন্যান্য খবর