Meeting of State BJP leaders: চব্বিশের লোকসভা নির্বাচন নিয়ে বেশ আশাবাদী ছিল বঙ্গ বিজেপি। রাজ্যের ৪২টি আসনের মধ্যে ৩০টি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল পদ্ম শিবির। কিন্তু সেই আশায় পড়েছে জল। ৩০ আসন তো দূর, আগেরবারের লোকসভা নির্বাচনে পাওয়া আসনও হারিয়েছে বঙ্গ বিজেপি। ১৮ থেকে আসন সংখ্যা নেমে দাঁড়িয়েছে ১২-তে।
বঙ্গে পদ্ম শিবিরের এমন ভরাডুবির পর এবার আজ, শনিবার প্রথম বৈঠকে বসছে রাজ্য বিজেপির কোর কমিটি (Meeting of State BJP leaders)। কেন বঙ্গে বিজেপির এমন ফলাফল হল, লক্ষ্যমাত্রা পূরণ করা গেল না কেন? তা নিয়েই যে এই বৈঠকে আলোচনা হবে, তা বেশ স্পষ্ট।
কোর কমিটির ২৪ জন সদস্য ছাড়াও এই বৈঠকে এদিন থাকবেন চার কেন্দ্রীয় মন্ত্রী মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল, আশা লকড়া ও অমিত মালব্য। বৈঠকে যোগ দেবেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ভোট বিপর্যয়ের পর এই প্রথম মুখোমুখি দিলীপ ও শুভেন্দু (Meeting of State BJP leaders)। ফলে দু’পক্ষের মধ্যে কোনও সংঘাত হবে কী না, তেমন আশঙ্কা রয়েছে।
ভোটের ফল প্রকাশের পর থেকেই নানান বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তাঁকে তাঁর নিএর গড় মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান-দুর্গাপুর থেকে টিকিট দেওয়া হয়েছিল। সেই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর কাছে হেরেছেন দিলীপ। আর এরপর থেকেই ‘চক্রান্ত’, ‘কাঠিবাজি’ এমন নানান তত্ত্ব খাড়া করেছেন দিলীপ ঘোষ। সরাসরি না বললেও, আকারে-ইঙ্গিতে যে তিনি শুভেন্দু ও সুকান্তের দিকেই এর দায় ঠেলেছেন, তা বুঝতে কারোর বাকি নেই। ফলে এদিনের এই বৈঠকে এরা মুখোমুখি হলে কোনও সংঘাত বাঁধে কী না, এখন সেটাই দেখার (Meeting of State BJP leaders)।
এদিকে আবার বিধানসভায় পরিষদীয় দলের পরবর্তী মুখ্যসচেতক কে হবেন, তা স্থির করার জন্য আগামী মঙ্গলবার বৈঠক করবে বিজেপি। লোকসভা ভোটে জয়ী হয়েছেন মনোজ টিগ্গা। ফলে মুখ্যসচেতক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। পরবর্তী মুখ্যসচেতক কে হবেন, তা ঠিক করতেই বৈঠকে বসবেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা। সূত্রের খবর, উত্তরবঙ্গের কোনও এক বিধায়ক মুখ্যসচেতক হতে পারেন। এই দৌড়ে রয়েছেন শঙ্কর ঘোষ, দীপক বর্মণ, মালতী রাভা রায়, অগ্নিমিত্রা পাল, শ্রীরূপা মিত্র চৌধুরিরা। শেষ পর্যন্ত এই পদ কে পান, সেটাই দেখার!






