শাহী পনির অতীত, নিরামিষের দিনে বানিয়ে ফেলুন এই শাহী আলুর দম, লুচি বা পরোটার সঙ্গে একেবারে জমে যাবে, খেতে মন চাইবে বারবার

সাদা আলুর দম একটি জনপ্রিয় এবং সুস্বাদু রেসিপি, যা বিশেষভাবে লুচি ও কচুরির সঙ্গে খাওয়ার জন্য উপযুক্ত। সাধারণত আলুর দম লাল মশলার হয়, তবে সাদা আলুর দমের স্বাদ একেবারে আলাদা। লুচি, পরোটার সঙ্গে বাঙালির সবচেয়ে প্রিয় আলুর দম। তবে আজকের আলুর দমটি একটু অন্যরকম সাধারণত অন্যরকমের ভিন্ন স্বাদের কিন্তু ভীষণ সুস্বাদু এই আলুর দমটি। সহজে কিভাবে এই সাদা আলুর দমটি বানিয়ে নিতে পারবেন জেনে নিন।

এই রান্নাটি করতে উপকরণ হিসেবে লাগবে মাঝারি আকারের আলু কেটে সেদ্ধ করা, আদা বাটা, টক দই, নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাজু বাদাম বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, চিনে বাদাম, সাদা তেল। এইসব উপকরণ দিয়ে বানানো যাবে সুস্বাদু শাহী আলুর দম। এই আলুর দমের রেসিপিটি আপনারা যে কোন পুজোর দিনেও খেতে পারেন কারণ এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ।

প্রথমেই আলুগুলিকে খোসা ছাড়িয়ে কেটে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর কড়াতে নুন দিয়ে অল্প করে ভেজে নিতে হবে। অবশ্যই আলু ভাজাটা লাল হবে না অর্থাৎ কড়া করে ভাজবেন না আলুটি। ‌ ভুলেও হলুদের ব্যবহার করবেন না। কারণ এই আলুর দমটি হবে সম্পূর্ণ সাদা রংয়ের। আলুগুলিকে সোনালী রংয়ের করে ভেজে নিতে হবে। তারপর ভাজা আলুগুলোকে তুলে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। লঙ্কার গন্ধ বেরোনোর সঙ্গে সঙ্গেই আদা বাটা, ফেটানো টক দই, পরিমাণ মতো নুন দিয়ে কষাতে হবে।

ধৈর্য ধরে মশলা কষালেই স্বাদ বাড়বে। কষানো হয়ে গেলে তাতে ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো, গরম মশলা যোগ করে প্রয়োজন অনুসারে অল্প জল দিয়ে মশলাটি আরো একবার ভালো করে কষে নিতে হবে। এরপর যোগ করতে হবে কাজু বাটা তারপরে আরো কিছুক্ষন মশলাটি নাড়িয়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলাটি ঘন হবে ততক্ষণ কষিয়ে যাবেন অল্প জল দিয়ে। এরপর ভাজা আলুগুলিকে কষানো মশলায় মিশিয়ে দিন। স্বাদ অনুসারে নুন, চিনি যোগ করুন। সহজেই তৈরি হয়ে গেল আপনার নিরামিষ শাহী আলুর দম।

শাহী আলুর দম একবার বাড়িতে বানিয়ে লুচি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন। পরিবারের সকলে আপনার প্রশংসা করবে। এই শাহী আলুর দম সুন্দর ঘ্রাণ ও স্বাদের জন্য সকলের প্রিয় হয়ে উঠবে। যারা ঝাল কম পছন্দ করেন তাদের জন্য এই আলুর দমটি আদর্শ। এছাড়াও এই রেসিপিটি যে কোন উৎসব অনুষ্ঠানেও করতে পারেন।

আরও অন্যান্য খবর