Parents Protest for Teacher Appointment: রানিগঞ্জের নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে পড়াশোনায় ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। বিদ্যালয়ের একমাত্র শিক্ষক স্বরূপ মিত্রের পক্ষে পাঁচটি শ্রেণির শতাধিক ছাত্রছাত্রীকে সামলানো কঠিন হয়ে পড়েছে। স্কুলে শিক্ষক না থাকায় শিশুদের সঠিকভাবে শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না (Parents Protest for Teacher Appointment)। ছাত্রছাত্রীরা স্কুলে এসে খাওয়া-দাওয়া করে বাড়ি ফিরে যাচ্ছে।
১৯৯৭ সালের পর থেকে কোনো শিক্ষক নিয়োগ হয়নি এই স্কুলে। পূর্বে আটজন শিক্ষক ও একজন পিয়ন ছিলেন, বর্তমানে মাত্র একজন শিক্ষক রয়েছেন। সম্প্রতি বিদ্যালয়ের অন্য শিক্ষক অবসর নেওয়ায়, স্বরূপ মিত্র একাই সমস্ত দায়িত্ব পালন করছেন (Parents Protest for Teacher Appointment)।
এই অবস্থার প্রতিবাদে, অভিভাবকরা বিদ্যালয় সংলগ্ন রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেন। আসানসোল পুরনিগমের রানিগঞ্জের বরো ২ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। অভিভাবকরা জানিয়েছেন, তাদের পক্ষে বেসরকারি স্কুলে পড়ানোর সামর্থ্য নেই (Parents Protest for Teacher Appointment)। তারা সরকারি বিদ্যালয়ে তাদের সন্তানদের পড়াশোনার যথাযথ ব্যবস্থা চান।
স্বরূপ মিত্র জানিয়েছেন, প্রশাসন দ্রুত শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুত শিক্ষক নিয়োগের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। অভিভাবকদের আশঙ্কা, যদি দ্রুত শিক্ষক নিয়োগ না হয়, তবে তাদের সন্তানদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়বে (Parents Protest for Teacher Appointment)।
এক অভিভাবক বলেন, “আমাদের ক্ষমতা নেই বাচ্চাদের বেসরকারি স্কুলে পড়ানোর। এই স্কুলে পড়াশোনা ঠিক হয় না। তাহলে কি আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা শিখবে না? স্কুলে তাড়াতাড়ি শিক্ষক নিয়োগের দাবি জানাচ্ছি।” আরও এক অভিভাবকের কথায়, “এই বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক রয়েছেন। স্কুলে পড়াশোনা বাদে সব কিছু হয়। পড়ুয়াদের সংখ্যা অনেক। এখানে তাড়াতাড়ি শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হোক” (Parents Protest for Teacher Appointment)।





