ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত পরপর ৯টি বগি, আহত একাধিক, ফের মৃত্যুর সারি?

Several were injured for train accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে সকলের মনে। এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর সাক্ষী থেকেছে সকলে। সেই রেশ এখনও কাটে নি। আর এরই মধ্যে ফের ঘটে গেল আরও এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা (Several were injured for train accident)

কিছুদিন আগেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। এর জেরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। সেই ঘটনায় আহত হয়েছিলেন ৬০ জনের বেশি আর মৃত্যু হয়েছিল ১১ জনের। এবার ফের এক যাত্রীবাহী ট্রেনে ঘটল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল ৯টি কামরা। আর এই দুর্ঘটনায় আহত ৭০ জন যাত্রী (Several were injured for train accident)। ফের কী তাহলে মৃত্যুর লাইন পড়বে?

ঘটনাটি ঘটেছে গত বুধবার ২৬ জুন রাশিয়ার কোমি প্রজাতন্ত্রে। হ্যাঁ, ঘটনাটি বাংলা বা ভারতের নয়। এই ট্রেন দুর্ঘটনা ঘটেছে রাশিয়ায়। জানা গিয়েছে, যে ট্রেনটিতে দুর্ঘটনা ঘটেছে, সেটির নাম ট্রেন ৫১১ (Several were injured for train accident)

রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রেনটি উত্তর-পূর্ব কোমির ভোরকুটা থেকে প্রায় ৫ হাজার কিলোমিটার দূরে কৃষ্ণ সাগরের বন্দর নগরী নভোরোসিয়স্কে যাত্রী নিয়ে যাচ্ছিল। ট্রেনটি ছিল ১৪ বগির। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ২৩২ জন যাত্রী ছিলেন। জানা গিয়েছে, ৯টি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেনটির। এই ঘটনায় ৭০ জনের আহত হওয়ার খবর মিলেছে (Several were injured for train accident)। তবে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি।

রাশিয়ান রেল কর্তৃপক্ষ সূত্রে খবর,  জরুরি পরিষেবা বিভাগের কর্মীদের পাঠানো হয়েছে দুর্ঘটনার জায়গায়। যাত্রীদের সহায়তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে (Several were injured for train accident)। আহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। আপাতত ওই লাইনে কোনও ট্রেন চলছে না।

সম্প্রতি উত্তর-পূর্ব কোমি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই কারণেই এই লাইনচ্যুতির ঘটনা ঘটতে পারে বলে অনুমান রেল কর্তৃপক্ষের। তবুও লাইনচ্যুত হওয়ার ঘটনাটি খতিয়ে দেখার জন্য রাশিয়ান রেলওয়ে জেনারেল ডিরেক্টর ওলেগ বেলোজারভের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে খবর (Several were injured for train accident)

RELATED Articles