‘আ-মরি বাংলা ভাষা’! ব্রিটেনের মাটিতে ফের গর্বের মুহূর্ত বাঙালিদের জন্য, বাংলা ভাষায় ভোট প্রচার হচ্ছে লন্ডনে

Leaflet published in Bengali in London: চলতি সপ্তাহের বৃহস্পতিবার ব্রিটেনের নির্বাচন। এবারে সেখানকার নির্বাচনে ভোটগ্রহণের আগেই জয়ী বাঙালিরা। কিন্তু কেন জানেন? নির্বাচনী প্রচারের জন্য ব্যবহার করা হচ্ছে বাংলা ভাষার লিফলেট (Leaflet published in Bengali in London)। বলাই বাহুল্য ইংল্যান্ডে বসবাসকারী প্রায় ৭০ শতাংশ বাঙালি। এবার তাই ভোটগ্রহণের আগে বাঙালিদের নজর কাড়তে বাংলা ভাষায় প্রচার চালানো হয়েছে সেখানে। অবশ্য সরকারের এই উদ্যোগে খুশি বাঙালিরা। পরদেশে যে বাংলা ভাষা প্রাধান্য পেয়েছে, তাতেই খুশি প্রবাসী বাঙালিরা।

Britain Election leaflet

উল্লেখ্য, এর আগে লন্ডনে বসবাসকারী বাঙালিদের দাবি মেনে লন্ডনের ব্যস্ততম স্টেশনের নাম বাংলায় লেখার সিদ্ধান্ত নেয় ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটি। এরপরই বাংলা ভাষার স্টেশনের নামে সাইনবোর্ড আসে। হোয়াইট চ্যাপেল স্টেশনের ইংরেজি নামের পাশাপাশি বাংলা হরফে লেখা হয়েছিল। যা বাঙালিদের কাছে গৌরবের । স্টেশনের একাধিক প্রবেশদ্বারে বাংলায় লেখা রয়েছে স্টেশনের নাম।

প্রবাসী বাঙালিদের কাছে নিজের দেশের, নিজের মাতৃভাষা অন্য কোন দেশের স্থান পেয়েছে দেখলে তা গর্বের বিষয়। বাঙালিকে সম্মান জানাতে বিদেশের বুকে বাংলা ভাষার স্টেশনের নাম লেখা হয়েছিল। এবার ব্রিটেনে বসবাসকারী বাঙালিদের কথা মাথায় রেখে ভোটের নিয়মাবলী সংক্রান্ত একটি নথি বাংলায় প্রকাশ করা হয়েছে(Leaflet published in Bengali in London)

বিদেশের মাটিতে এই নথি বাংলায় প্রকাশ নিয়ে খুশি অনেকেই (Leaflet published in Bengali in London)। তবে অনেকেই এই নথির মধ্যে বাংলা ভাষার খুঁত খুঁজে বের করেছেন। ভোট দেওয়ার নিয়মাবলী সংক্রান্ত যে নথি প্রকাশিত হয়েছে তা পাঠিয়েছে ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসারের দফতর সম্পাদক। ইংল্যান্ডে বাংলাভাষী মানুষ ও সেখানকার বাঙালি নাগরিকদের জন্য এই পরিকল্পনা। কিন্তু অনেকে মনে করছেন লিফলেটের এই বাংলাটা সঠিক বাংলা নয়।

ভারত সরকারের বাংলার সঙ্গে তুলনা টেনে চর্চা চলছে। অনেকে আবার বলছেন, ভারতের মতো বহুভাষিক দেশে যে বাংলা ছাপা হয় তা অনেক সময় ভুল হয়। ‌ তবে বাংলা নথি নিয়ে এবার সমালোচনায় মুখর হয়েছে বিশিষ্ট মানুষেরা। অনেকেই মনে করছেন ব্রিটেনে প্রকাশিত বাংলা নথিটি যথেষ্ট সহজ বাংলা ভাষাতে লেখা রয়েছে। আবার কেউ সেটার মধ্যেই ভাষার ত্রুটি খুঁজে বের করেছেন। তবে অন্য দেশে নিজের মাতৃভাষায় প্রকাশিত নথি দেখতে পাওয়া কতটা গর্বের সেটা অনেকেই বুঝতে চাইছেন না (Leaflet published in Bengali in London)

RELATED Articles