করোনায় আক্রান্ত প্রথম কোচ, চিকিৎসার সব দায়িত্ব নিলেন সৌরভ

করোনা মোকাবিলায় তিনি বেলুড় মঠে গিয়ে দু’হাজার কিলো চাল দিয়েছেন। শনিবার ইসকনে গিয়ে প্রত্যেকদিন দশ হাজার লোকের খাওয়ার ব্যবস্থা করেছেন। তিনি, ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়

রবিবার ভোরে তিনি খবর পান, তাঁর প্রথম কোচ অশোক মুস্তাফি অসুস্থ। এবার কেরিয়ারের প্রথম কোচের যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিলেন সৌরভ।

সৌরভের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস খবরটা প্রথমে জানতে পেরেই সঙ্গে সঙ্গে সৌরভকে ফোন করে জানান। দুঃখীরাম কোচিং সেন্টারে অশোক স্যরের কাছে প্র্যাকটিস করতেন সৌরভ-সঞ্জয়রা। প্রাক্তন অধিনায়কের ক্রিকেটের হাতেখড়ি অশোক স্যার এর কাছেই। সৌরভের উত্থানের শুরুটা মুস্তাফির স্যার এর হাত ধরে। সঞ্জয় বলছিলেন, “আমাদের স্যার বাংলা ক্রিকেটের আচরেকর। ওনার প্রচুর অবদান রয়েছে।”

শোনা গেল, অশোকবাবু বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। শনিবার রাতে শারীরিক অবস্থা আরও খারাপ হয়। সল্টলেকের বাড়িতে একাই থাকেন। মেয়ে ইংল্যান্ডে। বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় অশোকবাবুকে। তিনি এখন ভেন্টিলেশনে। সৌরভ তাঁর কোচের অসুস্থতার খবর শোনামাত্র সব কিছুর ব্যবস্থা করে দেন। খবর নিয়ে জানা গেল, সৌরভ নিজে হাসপাতালে ফোন করে কোচের খবরাখবরও নিয়েছেন।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment