বিখ্যাত রেডিও জকি মীর চিরদিনই স্বাধীনচেতা৷ রাজনৈতিক গোড়ামী স্বভাবতই তিনি পছন্দ করেন না। সবসময়ই থাকেন তাঁর হাসির বুদ্ধিদীপ্ত দুনিয়াতে। রাজনীতির কোনো বিষয়েই কখনও দেখা মেলেনি মীরের কিংবা শোনা যায়নি তাঁর কোনো মন্তব্যও৷ কিন্তু এবারে এক রাজনৈতিক গন্ধের পোস্ট সোশ্যাল মিডিয়াতে দিয়ে খোদ বিতর্কে তিনি।
শনিবার যখনই দেখা যায় যে কলকাতাতে আর ‘ফণী’ ঢুকছেনা বরং তা কলকাতার ৪০ কিমি. দূর দিয়ে বেড়িয়ে গেছে তখন তা নিয়ে একটি পোস্ট দেন মীর৷ সেখানের তাঁর এক ভক্ত কমেন্ট করেন যে, “Cyclone এবং শিল্প কোনোটাই বাংলায় ঢুকবেনা”। হিউমর মেশানো বুদ্ধিদীপ্ত কমেন্টটি মীরের এতোটাই ভালো লেগে যায় যে সেই কমেন্টটি কপি করেই তিনি পোস্ট দেন তাঁর নিজের ফেসবুক ওয়ালে। আর তাতেই বিতর্কে জড়িয়ে পরেন মীর।







