শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তৈরি হচ্ছে গজকেশরী যোগ, বেতন বাড়বে ৩ রাশির, ব্যবসায় আসবে দারুণ লাভ

হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রতি বছর শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের প্রতিপদ তিথি থেকে শ্রাবণ মাস শুরু হয়। এই মাসে নিয়ম মেনে শিবের পুজো করা উচিত।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। শ্রাবণ মাসের প্রথম সোমবারে নবপঞ্চম যোগ তৈরি হয়েছিল। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তৈরি হচ্ছে গজকেশরী যোগ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই গজকেশরী যোগ গঠিত হবে চাঁদ ও বৃহস্পতির যুতির ফলে। আগামী ২৯ জুলাই দুপুর ৪টে ৪৫ মিনিটে চাঁদ মেষ রাশি থেকে প্রবেশ করবে বৃষ রাশিতে। ১ অগাস্ট রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত সেই রাশিতে থাকবে। এই রাশিতে উপস্থিত বৃহস্পতির সঙ্গে যুতির ফলে চাঁদ গজকেশরী যোগ তৈরি করবে। এর জেরে উপকৃত হবে ৩ রাশির জাতক-জাতিকারা।  

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

বৃষ রাশি  

এই সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। ধনপ্রাপ্তি হবে। ব্যবসায়ীদের জন্য গজকেশরী যোগ লাভজনক প্রমাণিত হবে। আয়ের নতুন উৎস পাবেন। ব্যবসায় লাভ হবে। চাকরিজীবী জাতকরা লাভ অর্জনের সুযোগ পাবেন। উচ্চাধিকারিকরা আনন্দিত হয়ে পদোন্নতি করাতে পারেন। নতুন চাকরির সন্ধানে থাকলে লাভ পাবেন এই রাশির জাতকরা। ভালো পদোন্নতি ও বেতন লাভের সম্ভাবনা রয়েছে এই সময়।

মকর রাশি

এই সময় শিবের আশীর্বাদে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। নতুন চাকরির সন্ধানে থাকলে বিশেষ লাভ অর্জন করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন। আবার লগ্নির জন্য সময় অনুকূল। এর দ্বারা লাভান্বিত হবেন। ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। লক্ষ্মীর আশীর্বাদে ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন এই রাশির জাতকরা।

সিংহ রাশি

গজকেশরী যোগ সিংহ রাশির জাতকদের জীবনে আনন্দের আগমন ঘটাবে। কোনও কোনও ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। চাকরিজীবীদের কাজ প্রশংসিত হবে। এর ফলে লক্ষ্য লাভে সফল হবেন। সিংহ রাশির ব্যবসায়ী জাতকদের জন্যও শ্রাবণ মাস খুবই ভালো। প্রচুর লাভ অর্জন করতে পারবেন। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles