রাইয়ের কথা ভেবে অনুতপ্ত, নিজেকে শেষ করে দিল অনির্বাণ! টানটান পর্ব মিঠিঝোরা ধারাবাহিকে

Today’s Episode of Mithijhora: জি বাংলার ধারাবাহিক “মিঠিঝোরা” (Mithijhora) রাই, নীলু ও স্রোতের জীবনের নানা উত্থান-পতনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। ইতিমধ্যে সকলেই জানেন রাই অনির্বাণের ফুলশয্যার দিন কেউ একটি গিফট দিয়ে যায় আর তাতে ছিল রাই-শৌর্যের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। নীলু যে ওই ছবিগুলো পাঠিয়েছে তা বলে দেয় শৌর্যকে। এদিকে কটুক্তি না শুনতে পেরে বাড়ি ছেড়েছে রাই। শৌর্য নীলুর স্বীকারোক্তি রেকর্ডিং করে নিয়ে শোনায় অনির্বাণকে। অনির্বাণ নীলুর এসব স্বীকারোক্তি শুনে কান্নাকাটি শুরু করে দেয়। সব শুনে অনির্বাণ বেরিয়ে পড়ে রাইদের বাড়ির উদ্দেশ্যে (Today’s Episode of Mithijhora)

রাইয়ের বৌদি তার বাচ্চাকে নিয়ে স্কুল থেকে ফিরে আসে আর কাঁদতে থাকে। ওদের স্কুলের সামনে চারমাথার মোড়ে, আজকে একটা মেয়ে সুইসাইড করেছে আর মেয়েটা একটা নীল শাড়ী পড়ে আছে।‌রাইয়ের মা, বৌদি, স্রোত ও অনির্বাণ মিলে পুলিশ স্টেশনে যায় খোঁজ করতে। তখন পুলিশের সাথেই তারা হাসপাতালে যায়।তারা বুঝতে পারে সেটা রাইয়ের। কান্না ভেঙ্গে পড়েন নন্দিতা দেবী। স্রোত জিজ্ঞেস করে কিভাবে বুঝছো এটা আমার দিদি। স্রোত রাইয়ের পড়া শাড়িটাও আইডেন্টিফাই করে।

শৌর্য বাড়ি এসে, তার বিরুদ্ধে হওয়া যত কথা, ছবি রহস্য নিয়ে কথা বলতে থাকে। বাড়ির সকলকে জানিয়ে দেয় রাই শৌর্যের ওই মিথ্যে ছবিগুলি বানানোর পিছনে ছিল নীলু।নীলুর এই কুকীর্তি শুনে শৌর্যের মা ও বাবা ভীষণভাবেই রেগে যায় এবং নীলুকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। মিঠিঝোরা ধারাবাহিকের (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে (Today’s Episode of Mithijhora), নীলুর সব কুকীর্তি জানার পর বাড়ির সকলেই তাকে দূর ছাই করছে। ডোরা বৌদি বলতে থাকে যে নিজের দিদির জন্য কেউ এরকম করতে পারে জানা ছিল না। শৌর্য বলে আমি আগেই বলেছিলাম নীলু কখনো ভালো হতে পারবে না। রাইকে হিংসা করে নীলু এমন করেছে।

উল্লেখ্য, স্রোত রাইয়ের শাড়ি আইডেন্টিফাই করে বুঝতে পারে যে ওটাই দিদিভাই তখন সেও কান্নায় ভেঙে পড়ে। নন্দিতা দেবী জিজ্ঞেস করে ওটা রাই কিনা। স্রোত ভাবতে থাকে দিদিভাই নিজেকে এভাবে শেষ করে দিল। নন্দিতা দেবী নিজের মেয়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে তাকে গ্রেফতার করতে বলে। এমনকি অনির্বাণ ও তার পরিবারকে গ্রেফতার করতে বলে নন্দিতা দেবী। রাইয়ের মা বলতে থাকে তোমরা বারবার করে প্রমাণ করতে চেয়েছিলে আমার মেয়ের চরিত্র খারাপ। স্রোতও অনির্বাণকে দোষারোপ করে। অনির্বাণ রাইকে ফোন করে সবকিছু জানিয়ে দেওয়ার জন্য‌,ঔ কিন্তু ফোনটা পায় না। স্রোত শৌর্যকে ফোন করে রাইয়ের সুইসাইড এর ঘটনাটি জানায়। দিদির সুইসাইডের ঘটনাটি শুনে কান্নায় ভেঙে পড়ে নীলু (Today’s Episode of Mithijhora)

প্রসঙ্গত, অনির্বাণকে পুলিশ অ্যারেস্ট করেছে, এই খবর পৌঁছায় অনির্বাণের বাবার কাছে। রাই সুইসাইড করেছে শুনে সোহিনী দেবী আরও রেগে যায়। বলে যে এই মেয়েটা আমার ছেলের পিছনে ছাড়বে না। প্রসেন ও সোহিনী তাদের উকিলকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছে গিয়েছে। বেল করে অনির্বাণকে বের করে এনেছে। শৌর্য রাইয়ের বাড়ির সকলকে জানিয়ে দেয় যে আসলে এই সব কিছু পিছনে রয়েছে নীলু। তখন সবাই আরও ভেঙে পড়ে। এদিকে পুলিশ স্টেশন থেকে বাড়ি গিয়েও অনির্বাণ শান্তি পায় না। তার ভুল বুঝতে পেরে অনির্বাণ নিজেকে শেষ করে দিতে চায়‌। অনির্বাণ ভাবে যে এখানে না হোক একসাথে উপরে গিয়ে সংসার করবে তারা। অনির্বাণ কি রাইয়ের জন্য নিজেকে শেষ করে দেবে (Today’s Episode of Mithijhora)? জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা (Mithijhora) ধারাবাহিকটি।

RELATED Articles