রাত নামলেই নামে নিকষ কালো অন্ধকার! ভরসা সেই প্রদীপের আলো, আধুনিক যুগেও এখনও বিদ্যুতই পৌঁছয় নি বাংলার এই গ্রামে

No Electricity in This Village of West Bengal: অন্ধকারে ঢাকা কাজলদিঘি বাগানপাড়া গ্রামের ঘরে ঘরে প্রদীপের আলো জ্বলছে টিমটিম করে। সেই আলোতে পুরো অন্ধকার দূর করা যায় না। সন্ধ্যা নামতেই গোটা এলাকাটি গাঢ় অন্ধকারে ঢেকে যায় (No Electricity in This Village of West Bengal)। এমন আধুনিক সভ্যতার যুগেও এই গ্রামের মানুষের একমাত্র ভরসা প্রদীপের আলো।

মালদহ জেলার সদর ব্লকের এই গ্রামের বর্তমান অবস্থা সকলকেই অবাক করবে। আজও বিদ্যুতের আলো পৌঁছায়নি এই ছোট্ট গ্রামে। ফলে উন্নয়ন ও আধুনিকতা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে ইংরেজবাজার ব্লকের কাজলদিঘি বাগানপাড়া গ্রাম। এই গ্রামে ১৯টি পরিবার বসবাস করে। বিদ্যুতের খুঁটি বহুদিন আগে পোঁতা হলেও আজও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। ফলে গ্রামের মানুষ এখনও অন্ধকারেই রয়ে গেছেন (No Electricity in This Village of West Bengal)।

স্থানীয়রা বারবার প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু তাতে কোনও ফল মেলেনি। গ্রামের বাসিন্দা প্রমিলা পাহাড়ি বলেন, “দশ বছর ধরে এখানে বাস করছি। বিদ্যুৎ এখনও আসেনি। বিদ্যুৎ অফিসে টাকা জমা দিয়েছি, তবুও কোনও উন্নতি হয়নি। ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশুনা করতে অসুবিধা হচ্ছে” (No Electricity in This Village of West Bengal)।

ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি পঞ্চায়েতের অন্তর্গত কাজলদিঘি বাগানপাড়া গ্রামের অবস্থা খুবই করুণ। ১৯টি দরিদ্র পরিবার এখানে বসবাস করে। সন্ধ্যা হলেই গ্রামে অন্ধকার নেমে আসে, আর প্রদীপের আলোই ভরসা হয়ে দাঁড়ায়। এই আলোতেই গ্রামের বাসিন্দারা খুদেদের পড়াশোনা এবং অন্যান্য কাজ চালিয়ে যাচ্ছেন। অন্ধকারে পড়াশুনা করতে গিয়ে বইয়ের অক্ষর চিনতে সমস্যায় পড়ছে ছাত্রছাত্রীরা (No Electricity in This Village of West Bengal)।

স্থানীয় পঞ্চায়েত সদস্য অসীম বারুই বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর বহুবার বিদ্যুৎ দফতরে এবং পঞ্চায়েত অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছি। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধান হয়নি। গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর জন্য ইলেকট্রিক পোল পোঁতা হয়েছে, তবে কোনও এক অজানা কারণে কাজ থেমে গেছে। বিদ্যুৎ দফতরের কর্তারা দাবি করছেন, জমি জটের কারণে কাজ এগোয়নি। গ্রামবাসীরা যদি বিদ্যুতের তার নিয়ে যাওয়ার জন্য জমি দেয়, তাহলে গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে” (No Electricity in This Village of West Bengal)।

জেলা বিদ্যুৎ দফতরের ম্যানেজার শঙ্খদীপ ভট্টাচার্য জানান, “গ্রামে ইলেকট্রিক পোল পোঁতা হয়েছে, কিন্তু কয়েকজন জমির মালিক ইলেকট্রিক তার নিয়ে যেতে বাধা দেওয়ায় কাজ থেমে রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। তবে গ্রামবাসীরা দাবি করছেন, তাদের তরফ থেকে জমি দেওয়া নিয়ে কোনও সমস্যা নেই। দফতরের খামখেয়ালিপনার জন্যই বিদ্যুৎ এখনও এই গ্রামে পৌঁছায়নি”। ফলে আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত কাজলদিঘি বাগানপাড়া গ্রামের মানুষ টিমটিমে প্রদীপের আলোতেই কাটাচ্ছেন জীবন (No Electricity in This Village of West Bengal)।

আরও অন্যান্য খবর