‘পুলওয়ামার প্রতিবাদে যদি জ‌ওয়ানরাও… ’, চিকিৎসকদের কর্মবিরতির জন্য পুলওয়ামার প্রসঙ্গ টেনে তোপ কুণালের!

আর জি কর কাণ্ড (R G kar) নিয়ে রাজ্য রাজনীতিতে এক সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বিরোধী দল থেকে শুরু করে জনসাধারণ ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন। শাসকদলের কুণাল ঘোষও (Kunal Ghosh) বিভিন্ন সময় এই পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। কখন‌ও যেমন সন্দীপ ঘোষের সিদ্ধান্তে প্রশাসনিক গলদ স্বীকার করেছেন কখন‌ও বা চিকিৎসকদের কর্মবিরতির সমালোচনা করেছেন।

সম্প্রতি কুণাল ঘোষ পুলওয়ামার ঘটনার উদাহরণ তুলে চিকিৎসকদের কর্ম বিরতির বিরোধিতা করলেন। এই নিয়ে বলে রাখা ভালো গতকাল সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ করলেও চিকিৎসকরা কর্ম বিরতি বহাল রেখেছেন। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে চিকিৎসকদের বিষয়টি ভাবতে বলে পুলওয়ামার ঘটনার উল্লেখ করেন।

কুণাল ঘোষ তার পোস্টে লেখেন, “চিকিৎসকদের কর্ম বিরতি তোলার অনুরোধ সহ প্রশ্ন- পুলওয়ামার ঘটনার এখন‌ও ন্যায় বিচার হয়নি। তাই পুলওয়ামায় ‘We want justice’ বলে জ‌ওয়ানরা যদি সীমান্ত ছেড়ে এসে ধর্ণায় বসেন, সেটাকে কিভাবে দেখবেন?”

একই সাথে গতকাল তিনি ‘জীবন নিয়ে খেলা’ সিনেমার একটি লিঙ্ক পোস্ট করেন। এরপর তিনি লেখেন, “অঞ্জন চৌধুরীর ছবি। হাসপাতাল ও চিকিৎসকদের নিয়ে। ঘোর বাম জমানায় তৈরি ছবি। পারলে দেখবেন। হাসপাতালে সেসময় কী চলত; চক্র কি করত, সেসবের প্রেক্ষিতেই সিনেমা। একবার দেখে নেবেন।”

আরও পড়ুনঃ সন্দীপ ঘোষের নিরাপত্তায় যেন কোনও ফাঁক না থাকে, যার বিরুদ্ধে গোছা গোছা অভিযোগ, তাঁকেই এবার নিরাপত্তা দিল হাইকোর্ট

গতকাল আর জি করে কেন্দ্রীয় বাহিনীর মোতায়ন নিয়ে তিনি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, প্রথমে তিনি লেখেন আর জি করে কোন‌ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে না, পরে তিনি পোস্ট করেছিলেন যে, “আর জি করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা‌। সুপ্রিম কোর্টের সংযোজিত নির্দেশ। আমার দুপুরের পোষ্ট ঠিকই ছিল। তারপর মূল নির্দেশে না থাকায় একটু বিভ্রান্তি হয়। যাই হোক এই বাহিনী নিয়ে তৃণমূলের আপত্তি নেই। দুপুরেই লিখেছিলাম। আবার লিখলাম।”

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles