পিছু ছাড়ছে না নিম্নচাপ! আগামী দু-তিনদিন বৃষ্টির সম্ভাবনা বাংলার বিভিন্ন জেলায়! কোথায় হবে ভারী বৃষ্টি?

Weather Report of West Bengal: আবহাওয়াবিদরা (meteorologist) আবহাওয়া সম্পর্কে পূর্বাভাসে জানাচ্ছেন যে,ঝাড়খন্ড ও সংলগ্ন পশ্চিমবঙ্গ রাজ্যের  নিম্নচাপ বহাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্তের  মাঝারি বৃষ্টিপাত হবে (Weather Report of West Bengal)। 

জেলার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও কাল মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস করা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত বহাল থাকবে (Weather Report of West Bengal)। 

কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে উপকূল ও ঝাড়খন্ড সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টিপাত হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে।

মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতায় আজ আকাশ মেঘলা থাকবে। সেখানে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে‌। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ ও আগামীকাল  মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা (Weather Report of West Bengal)

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫° সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১° সেলসিয়াস কম। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৯৪-৯৭ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৩৪ মিলিমিটার, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬-৩০ ডিগ্রি সেলসিয়াস (Weather Report of West Bengal)

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles