টিউশন পড়তে গিয়ে স্যরের হাতে শ্লীলতাহানির শিকার ছাত্রী, শিক্ষক দিবসের দিনই গ্রেফতার অধ্যাপক

আর জি করের ঘটনা নিয়ে এই মুহূর্তে রাজ্য তথা দেশ তোলপাড়। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার দাবীতে যখন বাংলাজুড়ে প্রতিবাদ চলছে, সেই সময়ই এক শিক্ষকের হাতে শ্লীলতাহানির শিকার হলেন এক নাবালিকা ছাত্রী। শিক্ষক দিবসেই গ্রেফতার করা হয় সেই অধ্যাপককে। এই ঘটনায় তুমুল শোরগোল পড়েছে গোটা এলাকায়।

ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায়। ধৃত ওই শিক্ষকের নাম বিকাশ দত্ত। শিক্ষকের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরে। পুরুলিয়ার দেশবন্ধু রোডে বাড়ি ভাড়া নিয়ে থাকেন তিনি। পুরুলিয়ার নিস্তারিনী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক তিনি। বাড়িতে টিউশন পড়ান। ওই কলেজেরই ভূগোল মেজর বিভাগের এক ছাত্রী টিউশন পড়তেন ওই অধ্যাপকের কাছে।

জানা গিয়েছে, বাড়িতেই ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন ওই অধ্যাপক। প্রথমে ভয়ে ওই ছাত্রী কাউকে কিছু জানান নি তবে তার আচরণে অস্বাভাবিকত্ব দেওয়া দেওয়ার ছাত্রীর বাবা-মা তাঁকে জিজ্ঞাসা করেন। সেই সময় সব কথা বলে জানায় সে। পরে পরিবারের সঙ্গে পুলিশের দারস্থ হয় নাবালিকা ছাত্রী।  

নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু জ্রে পদক্ষেপ করে। বুধবার রাতেই ওই ভাড়াবাড়ি থেকে গ্রেফতার করা হু ওই অধ্যাপককে। আজ, বৃহস্পতিবার তাকে আদালতে তোলার কথা/ এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায় নি কলেজ কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় প্রবল অস্বস্তিতে তারা।

আরও পড়ুনঃ আর জি করের নির্যাতিতাকে কুমন্তব্য, এখনও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে নির্যাতিতার ছবি-ভিডিও, কড়া পদক্ষেপ করল হাইকোর্ট

বলে রাখি, আর জি করের ঘটনার কারণে এই মুহূর্তে এমনিতেই চারিদিক উত্তাল। সেই ঘটনার প্রতিবাদে আন্দোলন করেছিলেন এই কলেজের পড়ুয়ারাও। আর এবার এই কলেজেরই এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল তাও আবার এক কলেজেরই অধ্যাপকের বিরুদ্ধে।

আরও অন্যান্য খবর