দীর্ঘক্ষণ বৈঠকের পর অবশেষে কালীঘাট থেকে বেরোলেন জুনিয়র চিকিৎসকরা। সন্ধ্যে ৬টা ৪০ মিনিটে শুরু হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের বৈঠক। বৈঠক ২ ঘণ্টার মধ্যে শেষ হলেও মিনিটস লিখতে কেটে যায় দীর্ঘ সময়। তবে বৈঠক সেরে বেরিয়ে ইতিবাচক খবরই দিলেন জুনিয়র চিকিৎসকরা।
৫ দফা দাবী নিয়ে কালীঘাটে বৈঠকে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। যার মধ্যে ছিল পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিএমই, ডিএইচএস, হেলথের প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ। পাশাপাশি ডিসি নর্থকেও সরানোর দাবী জানানো হয় চিকিৎসকদের তরফে। সেই দাবীতে সাড়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামীকাল বিকেল ৪টের পর কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ কড়া হবে। নতুন পুলিশ কমিশনার কে হবেন, তা সেই সময়ই জানা যাবে। তিনি এও জানান, “তিনটে দাবি মেনে নিয়েছি। এটা নিজে থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু নর্থ ডিসি আগেই পৌঁছেছিলেন। ১৪ তারিখ ঘটনা ঘটেছিল। ওরা অভিযোগ করেছিল সেই মতো নর্থের ডিসি কেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে সিদ্ধান্ত নেওয়া হবে”।
তিনি এও জানান, জুনিয়র চিকিৎসকদের দাবী মেনেই সরানো হবে ডিএমই, ডিএইচএসকেও। তাঁর কথায়, ওরা সবেমাত্র এই দায়িত্ব পেয়েছিলেন। তবে চিকিৎসকদের দাবী মেনেই তিনি ডিএমই, ডিএইচএসকে সরাচ্ছেন।
এর থেকেই প্রশ্ন ওঠে তাহলে কী কর্মবিরতি তুলে নেবেন জুনিয়র চিকিৎসকরা। তারা অবশ্য জানাচ্ছেন, তারা স্বাস্থ্য ভবনে ধর্না মঞ্চে গিয়ে সমস্ত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবেন। জিবি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তারা এও স্পষ্ট করে দেন, আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানির উপরও তাদের সিদ্ধান্ত নির্ভর করছে। অতএব এখনই যে তাদের কর্মবিরতি উঠছে না, তা বেশ বোঝা যাচ্ছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার