চিনে ফের করোনার থাবা, একদিনে সংক্রামিত ১০৮

করোনা সংক্রমন থেকে কিছুদিন আগেই মুক্ত হয়েছিল চীন। ডিসেম্বর-জানুয়ারি থেকে যে মারাত্মক ভয়াবহতার মধ্যে দিয়ে চীনের মানুষজন দিন কাটিয়েছেন, তা থেকে সম্প্রতিই নিষ্কৃতি মিলেছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। প্রায় ৭৯ দিনের দীর্ঘ লকডাউন শেষে যখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছিল সেখানকার পরিস্থিতি, তখন ফের নতুন করে বাড়তে শুরু করেছে সংক্রমন।

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন (NHC) জানিয়েছে, শুধুমাত্র রবিবার চিনে মোট ১০৮ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এঁদের মধ্যে ৯৮ জন বিদেশ থেকে ফিরেছেন। চিনে বিদেশ থেকে আসা মোট ১,৩৭৮ জনের মধ্যে ১,০৬৪ জনের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মেলায় তাঁদের আইসোলোশনে রাখা হয়েছিল।

চিনে থেকে সংক্রামিত এই রোগ এখন সারা বিশ্বে মরণের ইতিহাস রচনা করছে।আমেরিকা, ইতালি, ফ্রান্স এখন মৃত্যু মিছিল গুনছে। এই ভাইরাসের প্রকোপে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বিশ্বের ১৮৫টি দেশের লক্ষ লক্ষ মানুষ। গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৫৩ হাজার ৬২৭। এই ভাইরাসের প্রকোপে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ২৭৩ জনের। ভারতেও বাড়ছে সংক্রমনের সংখ্যা। লকডাউনে গৃহবন্দী থেকে সবাই উৎসবে সামিল হচ্ছেন। অর্থনীতির চাকার গতি ধীরে ধীরে রুদ্ধ হচ্ছে।মানুষের সৃষ্টি এই রোগে আজ মানুষই ধ্বংস হচ্ছে।

চিনের সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩৩৪১ জনের। বিশেষজ্ঞদের মতে, এই সংখ্যাটা আরও বাড়তে পারে।

আরও অন্যান্য খবর