বাইক দুর্ঘটনা কাড়ল‌ প্রাণ! সম্পদ হারাল মোহনবাগান! ফের কোনওদিন সবুজ মেরুন সমর্থক হয়ে ফিরবেন ভাইরাল অরিন!

একটা ফুটবল ক্লাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল তার সমর্থকরা। সমর্থকদের জন্যই তো দল গড়া, সমর্থকদের জন্যই তো মাঠে নেমে লড়াই করা আর সমর্থকদের জন্যই তো ট্রফি জেতা। একটা ক্লাব তো তার সমর্থকদের ঘিরেই আবর্তিত হয়। একজন সমর্থকই তো ক্লাবে প্রাণ আনেন। দলের ভালোতে সমর্থকরা উদযাপন করেন, দলের খারাপে কষ্ট পান, কাঁদেন। তারাই তো গ্যালারি ভরিয়ে গলা ফাটান প্রিয় ক্লাবের জন্য।

কলকাতার ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাবেরও তাই। কোটি কোটি সমর্থক তাদের। তারা ক্লাবের জন্য মাঠে গলা ফাটান, ক্লাব জিতলে উৎসব করেন, হারলে কষ্ট পান। এই সমর্থকরাই তো এই দুই ক্লাবের আসল সম্পদ। সমর্থকদের জোরেইতো এই দুই ক্লাব বড় ক্লাব।‌ কত লক্ষ লক্ষ সমর্থক প্রত্যেক মিনিটে তৈরি হচ্ছে এই দুই ক্লাবের। আবার কালের নিয়মে কত সমর্থক পৃথিবী ছেড়ে ক্লাবকে ছেড়ে চলে যাচ্ছেন জীবনের ওপারে। এই প্রত্যেকটা সমর্থকদের চলে যাওয়াই ক্লাবের জন্য সম্পদ হারিয়ে ফেলার মতই।

অরিন ব্যানার্জি। না, এরকম ভাবে বললে হয়ত চেনা সম্ভব হবেনা। তিনি একজন আদ্যোপান্ত মোহনবাগান সমর্থক। হয়ত এভাবে বললেও চেনা যাবে না তাকে।‌ কোটি কোটি সমর্থক থাকা মোহনবাগানের হয়তো কয়েকশো অরিন ব্যানার্জি নামের সমর্থক আছে। তবে এই অরিনের কথা আলাদা করে উঠে আসছে কেন আজ?

কিছু বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল মোহনবাগান সমর্থক অরিনের একটি ভিডিও। যেখানে প্রায়ই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের রেষারেষির ফলে মারপিটের খবর সামনে আসে সেখানে এই অরিন ছিল একদমই বিপরীত। সেই ভাইরাল ভিডিওতে দেখা গেছিল এক ডার্বি ম্যাচের দিন বাইপাসে রাস্তায় পড়ে থাকা এক ইস্টবেঙ্গল দলের পতাকা নিজের মাথায় ঠেকিয়ে নমস্কার করে ফিরিয়ে দিয়েছিলেন এক ইস্টবেঙ্গল সমর্থককে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিল। অরিন পেয়েছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ সমস্ত বাঙালীর ভালোবাসা।

তবে আজ সেসব অতীত। আর কোনওদিনও ডার্বি দেখতে যাবেন না অরিন। গ্যালারিতে প্রিয় দলের হয়ে ফাটাবেন না গলা। কেন? একটি বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহনবাগানের কোটি কোটি সম্পদের মধ্যে থাকা একটি সম্পদ অরিন। আগামী ২৩শে সেপ্টেম্বরই ছিল তার জন্মদিন। পা দিতেন ৩১ বছর বয়সে। আরও অনেক মোহনবাগানের ম্যাচে গলা ফাটানোর কথা ছিল তার। আরও অনেক ডার্বি ম্যাচে মোহনবাগানের জার্সি গায়ে গ্যালারি ভরানোর কথা ছিল তার। তবে সবই নিয়তি। হয়ত ফের মোহনবাগান সমর্থক হয়েই জন্ম নেবেন অরিন। ফিরে আসবেন মোহনবাগানের সম্পদ হয়েই।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles