অনুষ্ঠানে অনির্বাণকে দেখেই রেগে গেল রাই, ঝামেলা পাকাতে শুরু করে সে, অনির্বাণের হাত থেকে কী আদৌ পুরস্কার নেবে রাই?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক হল মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকে দেখা যায়, রাইকে তার অফিসের তরফ থেকে পুরস্কৃত করা হবে এটা জেনে রাই প্রচন্ড পরিমানে খুশি হয়ে যায়। অন্যদিকে অনির্বাণের অফিসে অনির্বাণকে যখন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় , তখন সে প্রথমে অনুষ্ঠানে যেতে চায় না কিন্তু পরে কোম্পানির নাম জেনে এবং রাই সেখানে আছে জেনে সেখানে যাওয়ার মনস্থির করে।

মিঠিঝোরা আজকের পর্ব ২৪ সেপ্টেম্বর/ MithiJhora Today Full Episode 24 September

আজকের পর্বের শুরুতে দেখা যায় নীলু শৌর্য্যকে জিজ্ঞেস করে এখানে তো অনির্বাণদার আসার কথা ছিল অনির্বাণদা আসবে না? শৌর্য্য বলে, আমি কীভাবে জানব? আমার সাথে অনিদার কথা হয় না। অন্যদিকে দেখা যায় অনির্বাণ রাইকে নিয়ে ভাবনার জগতে তলিয়ে যায়। সে ভাবে, রাই তার পাশে এসে বসেছে এবং সে এসেছে এটা দেখে রাই ভীষণ খূশি হয়ে উঠেছে। অন্যদিকে অনুষ্ঠানে দেখা যায় একজন বিশেষ সঙ্গীত শিল্পী গান গাইতে থাকেন।

এরপর গান শেষ হলে রাইয়ের কোম্পানীর তরফ থেকে অনির্বাণকে পুরস্কার দেওয়ার বিষয়টা ঘোষণা হলে রাইয়ের মুখ চোখ মুহূর্তের মধ্যে বদলে যায়। স্রোত বলে, তুই জানতিস না দিদিভাই? রাই বলে ,নাহ। অন্যদিকে অনির্বাণ স্টেজে ওঠে এবং পুরস্কার গ্রহণ করে রাইয়ের পাবলিকেশন হাউস সম্পর্কে ভালো ভালো কথা বলে এবং তাদের শুভকামনা জানায়। অন্যদিকে দেখা যায় অনির্বাণকে দেখে প্রোগ্রাম ছেড়ে উঠে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রা‌ই। কিন্তু স্রোত তাকে আটকায়।

রাই স্রোতের কথা শুনতে চাই না। সে বলে, আমার পুরস্কার আমি অন্য কারোর থেকে কেন নেব? রাইকে তখন বৌমণি বলে, তোমার মনে আছে রাই তুমি বলেছিলে তুমি অনির্বাণের থেকে কৃতজ্ঞ। কারণ ওই প্রথম তোমাকে এটা বুঝতে শিখিয়েছিল যে, তোমার মধ্যে কাজ করার ক্ষমতা আছে। আজ তোমার সেই ঋণ শোধ করার দিন। অনির্বাণের হাত থেকে পুরস্কার নিয়ে ঋণটা শোধ করে দাও। অন্যদিকে নীলু ও বলে, হ্যাঁ দিদিভাই তুই যাস না, কারণ সে চাই অনির্বাণ এবং রাই মুখোমুখি হয়ে একটা বিশাল বড় ঝামেলা বাঁধাক।
শেষমেষ রাই সকলের কথা শুনে পুরস্কার নিতে ওঠে।

পুরস্কার নেওয়ার পর রাই অনির্বাণের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানায় কারণ সে প্রথম তাকে কাজ করার সুযোগ দিয়েছিল এবং তার মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছিল। অনির্বাণ ও রাইকে তার আগামী দিনের জন্য শুভকামনা জানায় ও বলে, সে তাকে ব্যক্তিগতভাবে চেনে এবং তার কাজের দক্ষতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল। নীলু হতাশ হয় মঞ্চের মধ্যে কোন‌ওরকম ঝামেলা হয় না বলে। ওদিকে পুরস্কার নিয়েই প্রোগ্রাম থেকে বেরিয়ে চলে আসে রাই। নীলু রাইকে বলে, সে যেন অনির্বাণ দাকে ক্ষমা করে দেয় এবং তাদের সম্পর্কটাকে একটা নতুন সুযোগ দেয়, যেমনভাবে শৌর্য্য তাকে সুযোগ দিয়েছে। এই কথা শুনেই রাইয়ের মুখটা শুকিয়ে গেল!

Sangita Chatterjee

আরও পড়ুন

আরও অন্যান্য খবর