এবার থেকে প্রকাশ্যে নিষিদ্ধ হল গো-মাংস। হোটেল, রেস্তোরাঁতে এবার থেকে আর মিলবে না গরুর মাংস। এমনকি, বিয়েবাড়িতেও এই মাংস পরিবেশন করা যাবে ন। এমনই নতুন নিয়ম এবার চালু হল রাজ্যে।
প্রকাশ্যে যদি গরুর মাংস বিক্রি বা পরিবেশন করা হয়, তা ধরা পড়লেই এবার থেকে কড়া শাস্তি প্রাপ্য। রাজ্য ক্যাবিনেট বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আইনেও খুব দ্রুতই পরিবর্তন আনা হবে বলে এই বৈঠকে জানানো হয়েছে। নতুন এই বিধিগুলি সংযোজন করা হবে।
এমন সিদ্ধান্ত নেওয়া হল অসম সরকারের তরফে। এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অসমে কোনও হোটেল বা রেস্তোরাঁয় গোমাংস বিক্রি করা হবে না। কোনও অনুষ্ঠানে পরিবেশন বা প্রকাশ্যে বিক্রিও করা যাবে না গোমাংস”।
বলে রাখি, এর আগে অসমের নানান জায়গার মন্দিরের ৫ কিলোমিটারের অঞ্চলের মধ্যে নিষিদ্ধ ছিল গরুর মাংস বিক্রি করা। এবার থেকে সেই পরিসর বাড়ানো হল। এবার থেকে গোটা রাজ্যেই জনসমক্ষে নিষিদ্ধ হলে গরুর মাংস। এবার থেকে আর প্রকাশ্যে হোটেল, রেস্তোরাঁ বা বিয়েবাড়িতে গরুর মাংস খাওয়া যাবে না বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
আরও পড়ুনঃ ‘চিন্ময় কৃষ্ণের ফাঁসি হবে…’, চায়ের দোকানে বসে দাবী বাংলাদেশি অনুপ্রবেশকারীর, তারপর যা হল…
উল্লেখ্য, অসমে গোটা রাজ্যে গোমাংস নিষিদ্ধ নয়। তবে অসম গো সংরক্ষণ আইন ২০২১ অনুযায়ী, হিন্দু, শিখ বা জৈন অধ্যুষিত এলাকায় গো-হত্যা ও গোমাংস বিক্রি নিষিদ্ধ। এছাড়াও সে রাজ্যে মন্দির বা ধর্মীয় স্থানের ৫ কিলোমিটারের মধ্যেও গোমাংস বিক্রি করা যেত না। এবার হোটেল-রেস্তোরাঁ বা বিয়েবাড়িতেও সেই নিষেধাজ্ঞাই জারি হল।





