‘চিন্ময় কৃষ্ণের ফাঁসি হবে…’, চায়ের দোকানে বসে দাবী বাংলাদেশি অনুপ্রবেশকারীর, তারপর যা হল…

বাংলাদেশে এখন উত্তেজনাময় পরিস্থিতি। হিন্দুদের উপর নির্যাতনের সঙ্গে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির ঘটনায় জ্বলছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। এই নিয়ে ভারত-সহ নানান দেশের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে কিন্তু তাও উদাসীন বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকার। এরই মাঝে এবার এপার বাংলায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী এক বিস্ফোরক মন্তব্য করতেই এখানেও উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।   

বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন চলছে, তা নিয়ে সোচ্চার হয়েছেন এপার বাংলার মানুষও। বাংলাদেশে হিন্দু নির্যাতন, চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি ও সেদেশে ভারতীয় পতাকার অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভ জারি করা হয়েছে বাংলার তরফে। প্রতিবাদে বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধ করেছে কলকাতার হাসপাতাল ও এক চিকিৎসক। চলছে সনাতনীদের বিক্ষোভ মিছিল। এরই মধ্যে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে উঠলেন, “চিন্ময় কৃষ্ণের ফাঁসি হবে”।

ঘটনাটি ঘটেছে সীমান্তবর্তী নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ডোঙাঘাটা এলাকায়। জানা গিয়েছে, গতজাল, বুধবার স্টেশন চত্বরের এক চায়ের দোকানে বসে কথা বলছিলেন কিছু স্থানীয় বাসিন্দা। সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে সমরেন্দু মণ্ডল নামে এক ব্যক্তি ভারতের সমালোচনা করেন। এমনকি, গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ প্রভুর ফাঁসি হবে বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর এহেন মন্তব্যের পরই অন্যান্য তুমুল আপত্তি জানায়। প্রশ্ন ওঠে ওই ব্যক্তির নাগরিকত্ব নিয়ে। সমরেন্দু জানান, তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। আবার পরক্ষণেই বলেন, তিনি ১৯৯৪ সালে আসেন এদেশে। তবে তাঁর এদেশের আধার কার্ড রয়েছে। তবে তাঁর মন্তব্যের জন্য তাঁকে বাকি খদ্দেররা চেপে ধরেন। পরিস্থিতি বেগতিক দেখে এলাকা ছেড়ে পালান ওই ব্যক্তি।    

আরও পড়ুনঃ ‘ইউনুসের চামড়া, গুটিয়ে দেব আমরা…’, হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ, এবার উঠল বাংলাদেশি পণ্য বয়কটের ডাক

প্রসঙ্গত, বাংলাদেশের পরিস্থিতি আঁচ পড়েছে এপার বাংলাতেও। চলছে বিক্ষোভ, মিছিল। বাংলাদেশি পণ্য বয়কটের ডাক পড়েছে রাজ্যের নানান প্রান্ত থেকে। এরই মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। সাধারণ মানুষের দাবী, প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিক। অনেক বাংলাদেশিই অবৈধভাবে এই দেশে রয়েছে। তাদের শনাক্ত করে ফেরত পাঠানোর দাবীও তুললেন আমজনতা।  

RELATED Articles